এক্সপ্লোর

Tectonic Collision in the Himalayas: মাটির নিচে ভয়ঙ্কর কাণ্ড, হিমালয়ের উচ্চতা বাড়লেও, দু’টুকরো হয়ে যেতে পারে তিব্বত

Indian Tectonic Plate: আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক সম্মেলনে সম্প্রতি একটি গবেষণাপত্র তুলে ধরা হয়।

নয়াদিল্লি:  টিনের কৌটোর মুখে যেমন পাতলা আস্তরণ থাকে, খোসা ছাড়ানোর মতো একপাশ থেকে টেনে তুলতে হয়, হিমালয় পার্বত্য অঞ্চলে মাটির স্তরও সেভাবেই উঠে আসছে ক্রমশ। মাটির নিচে থাকা ভারতী মহাদেশীয় টেকটোনিক পাতে ফাটল ধরার ফলেই এমন ঘটছে বলে উঠে এল গবেষণায়। বলা হয়েছে, ভারতীয় টেকটোনিক পাত দু'টুকরো হচ্ছে ক্রমশ। তাতেই হিমালয় পর্বতের উচ্চতা বেড়ে চলেছে। এর ফলশ্রুতি হিসেবে আগামী দিনে তিব্বত  দু'টুকরো হয়ে যেতে পারে বলে দাবি ভূবিবিজ্ঞানীদের। (Tectonic Collision in the Himalayas)

আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক সম্মেলনে সম্প্রতি একটি গবেষণাপত্র তুলে ধরা হয়। তাতেই পৃথিবীর উচ্চতম পর্বতমালার নিচে, ভূগর্ভে মারাত্মক ওঠাপড়া চলছে বলে দাবি করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, মাটির নিচে যা ঘটছে, তা অত্যন্ত জটিল। দুই মহাদেশীয় পাত, ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষ চলছে। তার ফলে খোসা ছাড়ানোর মতো মাটির স্তর উপরের দিকে উঠে আসছে, যার ফলে হিমালয় পর্বতমালার উচ্চতা বেড়ে চলেছে লাগাতার। (Indian Tectonic Plate)

বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষ বাধলে, যে পাতের ঘনত্ব বেশি, সেটি হালকা পাতের নিচে ঢুকে যায়, যাকে অবনমন বলা হয়। কিন্তু যদি দুই পাতের ঘনত্ব সমান হয়, সেক্ষেত্রে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে। কোন পাত বসে যাবে, কোনটি উপরে উঠে আসবে, নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না। হিমালয়ের নিচে, ভূগর্ভের অভ্যন্তরেও ঠিক তেমনই পরিস্থিতি এই মুহূর্তে। ফলে তিব্বতের ভবিষ্যতের উপর খাঁড়া ঝুলছে।

আরও পড়ুন: Crippled Peregrine Lunar Lander: মাঝ আকাশেই পঙ্গু বিদেশি চন্দ্রযান, ফিরতে হচ্ছে চাঁদের দোরগোড়া থেকে, পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা

কেউ কেউ মনে করছেন, ঘনত্বের নিরিখে ভারতীয় টেকটোনিক পাতটি ইউরেশীয় টেকটোনিক পাতের তুলনায় এগিয়ে।  এক্ষেত্রে পুরোপুরি অবনমন না ঘটে, ইউরেশীয় পাতের নিচে ঢুকে যেতে পারে ভারতীয় টেকটোনিক পাতটি, বিজ্ঞানের ভাষায় যাকে Underplating বলা হয়। বিজ্ঞানীদের একাংশের ধারণা, ভারতীয় টেকটোনিক পাতটির তুলনামূলক নিচু জায়গাগুলি মাটিতে বসে যাচ্ছে। উপরের অংশ তিব্বতের ভার সহ্য করেও টিকে রয়েছে। তার ফলেই মাটির স্তর ফুলে উঠছে, যা থেকে উচ্চতা বাড়ছে হিমালয়ের। 

বর্তমানে, দু'টির মধ্যে যে কোনও একটি ঘটছে বলে মত বিজ্ঞানীদের। ভারতীয় পাতটি মাটির নিচে বসে যাচ্ছে বলে ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন তাঁরা। সেই সঙ্গে পাতটি ক্রমশ মুচড়ে এবং মাঝ বরাবর ফাটলও ধরছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পাতের উপরিভাগের অর্ধেক অংশ খোসার মত উঠে আসছে। নেদারল্যান্ডসের Utrecht University-র জিওডায়নামিসিস্ট ডুয়ে ভ্যান হিন্সবার্গেন বলেন, "মহাদেশ যে এমন আচরণ করতে পারে, ধারণা ছিল না আমাদের।"

বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমালয় পার্বত্যঅঞ্চলে ভূমিকম্পের তরঙ্গের গতিপথ খতিয়ে দেখে বিষয়টি নজরে এসেছে তাঁদের। বলা হয়েছে, দুই পাতের সংযোগস্থল থেকে কম্পনের তরঙ্গ উঠে আসছে। ভারত মহাদেশীয় পাতের উপরের অংশে চিড় ধরেছে বলে ধরা পড়েছে গবেষণায়। কিছু জায়গায়, ভারত মহাদেশীয় পাতের নিচের অংশ প্রায় ২০০ কিলোমিটার গভীর। কিছু জায়গায় আবার গভীরতা মাত্র ১০০ কিলোমিটার। তাই উঁচু অংশটি আসল অবস্থান থেকে উপরের দিকে উঠে এসেছে বলে মত বিজ্ঞানীদের।

এর আগে, ২০২২ সালে Proceedings of the National Academy of Sciences of the United States of America-এ প্রকাশিত জার্নালে বলা হয়, হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত উষ্ণ প্রস্রবণগুলি থেকে বুদবুদের আকারে হিলিয়াম উঠে আসছে। হিলিয়ামের রূপান্তরিত অবস্থা, হিলিয়াম-৩ ধরা পড়ে পরীক্ষায়। মাটির গভীর থেকেই সেটি উঠে আসে বলে জানা যায়। বিষয়টি নিয়ে গবেষণা শুরু হলে, হিমালয়ের উত্তরে দুই পাতের সংযোগস্থল নির্ধারণে সাফল্য পান বিজ্ঞানীরা। দুই পাতের সীমান্ত সংলগ্ন এলাকায় ভূমিকম্পের ঝুঁকি  বেড়ে গিয়েছে বলেও উঠে এসেছে নয়া গবেষণায়। আগামী দিনে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে  এই নয়া গবেষণা।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget