এক্সপ্লোর

Crippled Peregrine Lunar Lander: মাঝ আকাশেই পঙ্গু বিদেশি চন্দ্রযান, ফিরতে হচ্ছে চাঁদের দোরগোড়া থেকে, পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা

Vulcan Centaur Rocket: গত ৮ জানুয়ারি আমেরিকার ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশে রওনা দেয়  Astrobiotic Technology সংস্থার মহাকাশযান Vulcan.

নয়াদিল্লি: মানবদেহের অবশিষ্টাংশ নিয়ে রওনা দেওয়া মহাকাশযান নিয়ে বিতর্ক ছিল গোড়াতেই। শেষ পর্যন্ত যাত্রা সফল হল না বেসরকারি সংস্থার Vulcan Centaur Rocket-এর Peregrine ল্যান্ডার. চাঁদের মাটি ছোঁয়ার পরিবর্তে পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে সেটি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ ১৮ জানুয়ারিই আয়ু শেষ Peregrine ল্যান্ডারের। বিবৃতি প্রকাশ করে জানাল ওই মহাকাশযান প্রেরণকারী সংস্থা  Astrobiotic Technology সংস্থা। (Crippled Peregrine Lunar Lander)

গত ৮ জানুয়ারি আমেরিকার ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশে রওনা দেয়  Astrobiotic Technology সংস্থার মহাকাশযান Vulcan. সেটির উৎক্ষেপণ করে United Launch Alliance. আগামী ২৩ ফেব্রুয়ারি চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল Peregrine ল্যান্ডারটির। মোট ১৫টি পেলোড নিয়ে রওনা দিয়েছিল সেটি, যার মধ্যে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, NASA-র যন্ত্রাংশের পাশাপাশি বাণিজ্যিক সংস্থাগুলির কিছু পেলোড ছিল। Celestis, Elysium সংস্থার তরফে পাঠানো মানবদেহের অবশিষ্টাংশও বয়ে নিয়ে গিয়েছিল। কল্পবিজ্ঞানের লেখক আর্থার সি ক্লার্ক-সহ মোট ৪০ জনের অবশিষ্টাংশ ছিল একটি পেলোডে। পৃথক একটি পেলোডে ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট-সহ ২০০ জনের অবশিষ্টাংশ। (Vulcan Centaur Rocket)

কিন্তু মাহাকাশযানটি উৎক্ষেপণের সময়ই বিপত্তি দেখা দেয়। প্রথমে সৌর প্যানেলে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, উৎক্ষেপণের পর আবার জ্বালানি চুঁইয়ে পড়ছে বলে জানা যায়। বুস্টার থেকে পৃথক হয়ে যাওয়ার পরই জ্বালানি চুঁইয়ে পড়তে থাকে বলে সামনে আসে। এর পরই পালকের মতো চাংদের মাটি ছোঁয়ার লক্ষ্যে ইতি পড়ে। তার পরও যদিও হাল ছাড়েননি বিজ্ঞানীরা। কিন্তু কিছুতেই সুরাহা হয়নি। তার পরই Astrobotic-এর তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হল, Peregrine ল্যান্ডারটি পৃথিবীর অভিমুখে ফিরছে বলে।

 

আরও পড়ুন: Ancient Forest Inside Sinkhole: উপড়ে ফেললেও আবার মাথা তুলে দাঁড়ায় গাছ, চিনে গুহার নিচে রয়েছে প্রাচীন জাদু-অরণ্য

শনিবার সোশ্যাল মিডিয়ায় Astrobotic-এর তরফে লেখা হয়, ‘প্রপেল্যান্টে ছিদ্র তৈরি হওয়ায় আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে মহাকাশযানের গতিপথ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। শেষ বার পরীক্ষা করে দেখা গিয়েছে, পৃথিবীর অভিমুখে এগিয়ে আসছে মহাকাশযানি। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে সেটিই আকাশেই পুড়ে ছাই হয়ে যাবে বলে মনে হচ্ছে’।

ঠিক কবে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশ করবে Peregrine ল্যান্ডারটি, তা যদিও নিশ্চিত ভাবে সেই সময় জানাতে পারেনি Astrobotic. তবে রবিবার ল্যান্ডারটি পৃথিবী থেকে ৩ লক্ষ ৮০ হাজার কিলোমিটার দূরে ছিল, চাঁদের কক্ষপথ থেকে কিছুটা দূরে। সেই নিরিখে বৃহস্পতিবার সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে বলে অনুমান।

মহাজগৎকে ঘিরে বেসরকারি সংস্থাগুলির তৎপরতা বেড়েছে বিগত কয়েক বছর ধরেই। আমেরিকা থেকে চাঁদের উদ্দেশে রওনা দেওয়া প্রথম বেসরকারি ল্যান্ডার Peregrine. গোড়া থেকেই এই অভিযান নিয়ে বিতর্ক ছিল। মানবদেহের অবশিষ্টাংশ পাঠানোর সিদ্ধান্তে সমালোচনা শোনা যায় সব মহল থেকেই। বিষয়টি নিয়ে NASA এবং আমেরিকা সরকারকে চিঠিও লেখেন আমেরিকার আদি বাসিন্দাদের নিয়ে তৈরি Navajo Nation-এর প্রেসিডেন্ট, তাতে বলা হয়, চাঁদের সঙ্গে আধ্যাত্মিক যোগ রয়েছে বহু সংস্কৃতির। দেবতা হিসেবে চাঁদকে পুজো করেন অনেকে। সেই চাঁদের বুকে মানবদেহের অবশিষ্টাংশ পাঠিয়ে তার মাটিকে অপবিত্র করা হচ্ছে। সেই সময় NASA দাবি করে, এই অভিযানের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল না। কিন্তু মহাশূন্যে মানবদেহের অবশিষ্টাংশ পাঠানো নিয়ে ১৯৯৯ সালেই NASA-র সঙ্গে চুক্তি হয় Navajo Nation-এর, যার আওতায় এই ধরনের কোনও পরীক্ষা করতে গেলে আগেভাগে বিষয়টি নিয়ে সবপক্ষের অনুমোদন নেওয়া প্রয়োজন।  তাই বিতর্কের মুখে পড়ে NASA দায় ঝেড়ে ফেলছে বলে অভিযোগ ওঠে। অভিযান ব্যর্থ হওয়ায় NASA-র তরফে এ নিয়ে সাংবাদিক বৈঠক করা হবে বৃহস্পতিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget