এক্সপ্লোর

Ozone Hole: ৩ বছরে আশঙ্কা বাড়ল ! সবচেয়ে বড় ওজন গহ্বর খুঁজে পেলেন বিজ্ঞানীরা

Ozone Hole in Antarctica: আন্টার্কটিকার উপর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজন স্তরেই একটি বৃহদাকারের গহ্বর সৃষ্টি হয়েছে। বর্তমানে এর আয়তন ২৬ মিলিয়ন বর্গ কিলোমিটার।

কলকাতা : সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে যে, আন্টার্কটিকা ওজন গহ্বরটি (Ozone Hole) বিগত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ওজন গহ্বর। আন্টার্কটিকার আকাশে যে বিশালাকায় ওজন গহ্বর রয়েছে তার ধারে কাছে নেই অন্য কিছু। তবে শুধু ক্লোরোফ্লুরো কার্বন নয়, বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই ওজন গহ্বরে আরও অনেক অজানা উপাদান। 

পৃথিবীর বায়ুমণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হল ওজন স্তর। সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এই ওজন স্তর। ফলে, প্রাণী এবং উদ্ভিদ জগৎ নিরাপদ থাকে। পৃথিবীপিষ্টে তাপমাত্রার ভারসাম্যও বজায় থাকে। কিন্তু আন্টার্কটিকার উপর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজন স্তরেই একটি বৃহদাকারের গহ্বর সৃষ্টি হয়েছে। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে বিষয়টি সামনে এসেছে। আর তাতেই উদ্বেগ ছড়িয়েছে।  

মূলত কার্বন, মিথেন, ফ্লুরিন, ক্লোরিন এবং হাইড্রোজেন মিলিয়েই তৈরি হয় ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস যা ওজন ক্ষয়ের অন্যতম কারণ। নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক হানাহ কেসেনিকের মতে, ১৯ বছর আগে এই অংশে যত পরিমাণ ওজন গ্যাস ছিল তার থেকে বর্তমানে এই গহ্বরের (Ozone Hole) কেন্দ্রে ওজনের পরিমাণ অনেকাংশে কমে গিয়েছে। ফলে, বোঝাই যাচ্ছে এই গহ্বরটি আয়তনগতভাবে বিশাল, একইসঙ্গে গভীরতাও এর অনেক বেশি।

এবছর ১৬ সেপ্টেম্বর তোলা ছবিতে এযাবৎকালীন অন্যতম বৃহৎ গহ্বরটি (Ozone Hole) দেখা গিয়েছে ওজন স্তরে, যার আয়তন প্রায় ২ কোটি ৬০ লক্ষ বর্গ কিলোমিটার। ইউরোপিয় স্পেস এজেন্সি বিষয়টি সামনে এনেছে। তাদের কোপারনিকাস সেন্টিনেল-৫পি স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়েছে গহ্বরটি। এই গহ্বর সৃষ্টির জন্য টঙ্গায় সমুদ্রের নীচে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে দায়ী করছেন বিজ্ঞানীরা। ২০২২ সালে সেখানে অগ্ন্যুৎপাত ঘটে। ক্ষমতার নিরিখে তা হিরোশিমায় ফেলা ১০০টি পরমাণু বোমার সমান ছিল বলে মত বিজ্ঞানীদের।

গবেষকরা ২০০৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বছরের বিভিন্ন সময় মাসিক এবং দৈনিক দু'ভাবেই এই অংশের ওজনের পরিমাণ এবং গহ্বরের আয়তন পর্যবেক্ষণ করেছেন নিখুঁতভাবে। এর থেকে গবেষকরা এক অদ্ভুত সূত্র খুঁজে পেয়েছেন। মেরুপ্রদেশের শীর্ষে ওজনের পরিমাণ এবং বাতাসের গুণমান দুইই একে অপরের সঙ্গে সম্পর্কিত। তবে ২০২২ সালে এই ওজন গহ্বরের যা আয়তন ছিল, ২০২৩ সালে এসে এই আয়তন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। বর্তমানে এই গহ্বরের আয়তন ২৬ মিলিয়ন বর্গ কিলোমিটার যা কিনা সমগ্র অ্যান্টার্কটিকার আয়তনের দ্বিগুণ।

আরও পড়ুন: সূর্যের সঙ্গেই কি মৃত্যু পৃথিবীর, নাকি ত্রাতা হয়ে উঠবে কৃষ্ণগহ্বর? কী বলছে বিজ্ঞান

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget