এক্সপ্লোর

Perseus Molecular Cloud: প্রাণ তৈরির প্রাণভোমরা! লুকিয়ে ধুলো-গ্যাসের মেঘের ভিতরে! তাহলে কী?

Early Ingredients of Life: জায়গাটির নাম IC348. দূরত্ব ১০০০ আলোকবর্ষ

নয়াদিল্লি: পৃথিবী থেকে বহুদূরে। মেঘের ভিতরে লুকনো রয়েছে প্রাণের স্পন্দনের প্রাণভোমরা। এমনই চমকপ্রদ তথ্য় দিলেন বিজ্ঞানীরা। প্রাণের সৃষ্টির জন্য অবশ্যপ্রয়োজনীয় কিছু রাসায়নিক এবং অনুর (Prr biological Molecules) প্রয়োজন। সেগুলিই নাকি দেখা গিয়েছে পার্সিয়াস ক্লাউডে (Perseus Cloud)। পৃথিবী থেকে দূরত্ব? ১০০০ আলোকবর্ষ। 

ঠিক কোথায়?
Perseus Molecular Cloud-এর একটি অংশে এমন  খোঁজ মিলেছে। জায়গাটির নাম IC348, নক্ষত্র তৈরি হয় ওই এলাকা থেকে, সেখানেই মিলেছে প্রাণ সৃষ্টির জন্য অবশ্য প্রয়োজনীয় রাসায়নিক অনুর খোঁজ।

কী এই Perseus Molecular Cloud?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ধুলো ও গ্যাসের তৈরি একটি মেঘ এই পার্সিয়াস মলিকিউলার ক্লাউড। সূর্যের থেকেও যার ভর অন্তত ১০ হাজার গুণ বেশি।

কী কী খোঁজ মিলেছে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, অ্যামিনো অ্যাসিডের মতো জটিল অনু তৈরির জন্য যে অনু প্রয়োজন হয়, সেগুলির খোঁজ মিলেছে। এই অ্যামিনো অ্যাসিডই প্রাচীন মাইক্রো অর্গানিজমস-এর জেনেটিক কোড তৈরি করেছে। যার মাধ্য়মে পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটেছে। 

ভবিষ্যতের গ্রহের খোঁজ?
পার্সিয়াস ক্লাউডে যে যে নক্ষত্র রয়েছে তার খুবই নবীন, সবে জন্মেছে অথবা এখনও তৈরির পর্যায়ে রয়েছে। তাদের অনেকেরই Protoplanetary Disks রয়েছে যা আদতে গ্রহের একেবারে গোড়ার দিকের অবস্থা বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে The Monthly Notices of the Royal Astronomical Society- নামের জার্নালে। গবেষণা পত্রের মূল লেখক স্পেনের Instituto de Astrofísica de Canarias-এর অ্যাস্ট্রোফিজিসিস্ট Susan Iglesias-Groth একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, 'এই এলাকা আদতে জৈব রসায়নের আতুরঘর বলে মনে হয়েছে। যা যা মিলেছে যা হামেশাই প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় অনুর মূল উপকরণ হিসেবে কাজ করে।' 

IC348- এলাকার ভিতরে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া-র মতো আরও একাধিক সাধারণ মলিকিউলের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কার্বন-বেসড মলিকিউলের খোঁজও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। যা জটিল হাইড্রোকার্বন ও প্রিবায়োটিক মলিকিউল তৈরি করতে পারে। 

আর এই পুরো এলাকাই সবেমাত্র গঠনের পর্যায়ে রয়েছে। তাহলে কী যত সময় যাবে ততই এখানে প্রাণের সৃষ্টির সম্ভাবনা বাড়বে? 

এই গবেষণা যে তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে তা নাসার Spitzer Space Telescope, বর্তমানে যা ব্যবহার করা হয় না। এবার এই এলাকায় চোখ রাখবে আরও আধুনিক জেমস ওয়েব টেলিস্কোপ। তাহলে কি আরও চমকে দেওয়া তথ্য মিলবে? আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুুন: পৃথিবী ২.০! মধ্যিখানে ১২ আলোকবর্ষের দূরত্ব, ভিন্গ্রহ থেকে ফের এল রেডিও সিগনাল

সেরা শিরোনাম

Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget