এক্সপ্লোর

PM Narendra Modi:চন্দ্রযান-৩-এর অবতরণের সময় 'ভার্চুয়ালি' হাজির থাকবেন প্রধানমন্ত্রী, দাবি সরকারি সূত্রে

Chandrayaan 3 :'ব্রিকস' শীর্ষবৈঠক উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় থাকতে হলেও চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ের সময় 'ভার্চুয়ালি' উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি, খবর সরকারি সূত্রে।  

কেপ টাউন: মহাকাশ গবেষণায় রেকর্ড গড়ার মুখে দেশ। মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী (PM Narenrda Modi) হাজির থাকবেন না? 'ব্রিকস' (BRICS SUMMIT 2023) শীর্ষবৈঠক উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় থাকতে হলেও চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3 Mission) সফট ল্যান্ডিংয়ের সময় 'ভার্চুয়ালি' উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি, খবর সরকারি সূত্রে।  

চন্দ্রযান-২, মোদি ও কে শিবন...
প্রধানমন্ত্রীর তরফে ইসরোর চন্দ্রাভিযানের সাক্ষী হতে চাওয়া এই প্রথম নয়। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বরের স্মৃতি এখনও হয়তো অনেকের মনে দিনের আলোর মতো স্পষ্ট। চন্দ্রযান-২-এর 'টাচডাউন' দেখবেন বলে সে বার বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু বেশ কিছুক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর জানা যায়, চন্দ্রযান-২-এর ল্যান্ডার 'বিক্রম' চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে। চোখের সামনে চন্দ্রাভিযানের একাংশ এই ভাবে ব্যর্থ হতে দেখে আবেগ সামলাতে পারেননি ইসরোর তৎকালীন প্রধান কে শিবন। সকলের সামনে ভেঙে পড়েন। তাঁকে সামলাতে এগিয়ে এসেছিলেন মোদি-ই। প্রধানমন্ত্রী-বিজ্ঞানীকে একসঙ্গে এক অদ্ভুত ফ্রেমে দেখেছিলেন দেশবাসী। শুধু আশ্বাস নয়, ৩০ মিনিট ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে বার্তাও দেন প্রধানমন্ত্রী। বলেন, 'আমাদের চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আজ থেকে আরও শক্তিশালী হয়ে গেল। সেরা সময় এবার আসবে।' আগামীকাল সেই সময়ই আসতে চলেছে, এবার কার্যত নিশ্চিত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। একপ্রকার 'ফুল প্রুফ' পরিকল্পনা করা হয়েছে, এমন দাবিও শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত ঠিক যতটা নিখুঁত ভাবে চন্দ্রযান-৩ এগিয়েছে, সেভাবেই, আগামীকাল পর্যন্ত এগোতে পারলে চাঁদের দক্ষিণ মেরুতে পাখির পালকের মতো নেমে আসার ভাবনা বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আমেরিকা, চিন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর  চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ে সফল দেশের তালিকায় চতুর্থ হিসেবে নাম তুলে ফেলবে ভারত। এমন মাহেন্দ্রক্ষণে হাজির থাকতে চান প্রধানমন্ত্রী। প্রায় চার বছর আগে যা অধরা থেকে গিয়েছিল, সেটা এবার ছুঁয়ে ফেলতে চলেছে ভারত। 'ভার্চুয়ালি' সেই মুহূর্তে সামিল হতে চান তিনিও।

ছবি পোস্ট..
এদিকে এদিন সন্ধ্যায়ও চন্দ্রযান-৩-এর  Lander Imager Camera 4-য় তোলা চাঁদের ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেয় ইসরো। সেখানে কী রকম দেখাচ্ছে চাঁদকে? কারণ, অসমান, রুক্ষ্ম, এবড়ো-খেবড়ো সেই জমির সঙ্গে কল্পনার চাঁদের মিল খুঁজে পাওয়া কঠিন। একনজর দেখলে বরং অজানার শিহরণ জাগবে। ছবিটা অবশ্য আজকের নয়। গত ২০ অগাস্ট তুলেছিল Lander Imager Camera 4। আজ তা X হ্যান্ডেলে পোস্ট করে ইসরো।

আরও পড়ুন:বিধানসভায় আচমকা অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক, ভর্তি করা হল বেলভিউ হাসপাতালে

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget