এক্সপ্লোর

Sahara Desert: মরু সাহারায় তুষারপাত, মুহূর্তে বদলে গেল বালুকারাশি, তপ্তভূমিতে একের পর অস্বাভাবিক ঘটনা

Sahara Desert Snowfall: এমনিতে সাহারা মরুভূমির সর্বোচ্চ তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেলসিয়াসে থাকে।

নয়াদিল্লি: পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমিতে একের পর এক আজব ঘটনা ঘটেই চলেছে। ভারী বৃষ্টিতে বানভাসি হওয়ার পর, ভারী তুষারপাত হল সেখানে। বালুকাময় সাহারা এখন শ্বেতশুভ্র রূপ ধারণ করেছে। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Sahara Desert Snowfall)

এমনিতে সাহারা মরুভূমির সর্বোচ্চ তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেলসিয়াসে থাকে। কিন্তু বর্তমানে  তাপমাত্রা ০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বলে খবর। আর তাতেই তুষারপাত ঘটেছে সাহারার বুকে। তুষারের চাদরে ঢাকা সাহারার ছবি তুলেছেন চিত্রগ্রাহক করিম বুশেটা। তিনি জানিয়েছেন, তাপমাত্রা -২ হওয়াতেই তুষারপাত হয়েছে। (Sahara Desert)

গত ৪২ বছরে এই নিয়ে পঞ্চমবার সাহারার বালুকারাশিতে গুঁড়ো গুঁড়ো তুষার পাওয়া গেল। এর আগে, ১৯৭৯, ২০১৬, ২০১৮, ২০২১ সালেও তুষারপাত হয় সাহারায়। এবছর ১৭ জানুয়ারি উত্তর আলজিরিয়ার অংশ ‘এইন সেফরা’য় তুষারপাত হয়েছে। ‘এইন সেফরা’ ‘সাহারার প্রবেশদ্বার’ হিসেবেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৯১০ মিটার। অ্যাটলাস পর্বতমালা ঘিরে রেখেছে।

সেখান থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে মরুভূমিতে তুষারপাত উপভোগ করতে দেখা গিয়েছে অনেককে। গুঁড়ো তুষার হাতে তুলে নেন কেউ কেউ। কেউ কেউ আবার বালির ঢেউইয়ের উপর জমে থাকা তুষাররাশির উপর দিয়ে গড়িয়ে নেমে আসেন। ওই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। 

সাহারা মরুভূমিতে তুষারপাত হয়েছেন জেনে চমকে উঠেছেন অনেকেই। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ দিক থেকে উত্তর আফ্রিকার দিকে ধেয়ে আসা শীতল বায়ুপ্রবাহই এই তুষারপাতের জন্য দায়ী। শীতকালে ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে শীতল ও শক্তিশালী বায়ুপ্রবাহ ধেয়ে আসে ওই অঞ্চলে। জানুয়ারির মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহের জেরে উত্তর আলজিরিয়ার তাপমাত্রাও পৌঁছে যায় হিমাঙ্কের কাছাকাছি। পাশাপাশি, আটলান্টিক মহাসাগর থেকেও আর্দ্র বাতাস স্থলভাগের দিকে ধেয়ে আসে। সেই আর্দ্র এবং শীতল বাতাস পরস্পরের সঙ্গে মিলিত হলে তুষারপাত ঘটতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

বিজ্ঞানীদের মতে, সাহারা মরুভূমি সারাবছর উষ্ণ থাকে না। শীতকালে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। বিশেষ করে উঁচু এলাকাগুলিতে বেশ ঠান্ডা পড়ে। ঠান্ডা তাপমাত্রা এবং আর্দ্রতা, এই দুয়ের সহযোগে তুষারপাত হতে পারে। অ্যাটলাস পর্বতমালা থাকার দরুণ আর্দ্র বাতাস উঁচু দিয়ে প্রবাহিত হয় এবং দ্রুত ঠান্ডা হয়ে যায়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বরফের স্ফটিক তৈরি হয়, যা ঠান্ডার সময় তুষারের আকারে ঝরে পড়ে।

সাহারায় তুষারপাতের নেপথ্যে জলবায়ু পরিবর্তনের কী ভূমিকা, সেই নিয়েও চর্চা শুরু হয়েছে। সাহারায় তপষারপাতের সঙ্গে সরাসরি তার সংযোগ না পাওয়া গেলেও, বিজ্ঞানীদের একাংশ বলছেন, জলবায়ু পরিবর্তনের জেরে উষ্ণ হয়ে ওঠা মেরু অঞ্চল থেকে বাতাসের গতিপ্রকৃতি বদলে যাচ্ছে। ফলে কিছু জায়গা অস্বাভাবিক রকম ভাবে উষ্ণ হয়ে উঠছে, কিছু জায়গা আবার প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছে। উভয় ধরনের চরম আবহাওয়া দেখা যাচ্ছে ইদানীং কালে। ফলে মরুভূমিতে তুষারপাতের মতো বিরল ঘটনাও এখন চোখে সয়ে যাচ্ছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget