এক্সপ্লোর

Ocean on Mimas: আয়তনে চাঁদের প্রায় অর্ধেক, শনির উপগ্রহে লুকিয়ে আস্ত মহাসাগর, সন্ধান মিলল এতদিনে

Science News: বিজ্ঞানীদের এই আবিষ্কার আরও একটি কারণে উল্লেখযোগ্য।

নয়াদিল্লি: মহাশূন্যে প্রাণের খোঁজ করতে গিয়ে নয়া আবিষ্কার। শনির ক্ষুদ্র আকারের উপগ্রহ, Mimas-এ এবার তরল মহাসাগরের সন্ধান পেলেন তাঁরা। বরফের চাদরের নিচে, Mimas-এর বুকে জল টলটলে মহাসাগর রয়েছে বলে দাবি তাদের। তাই সেখানে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থাকলেও থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। (Ocean on Mimas)

বিজ্ঞানীদের এই আবিষ্কার আরও একটি কারণে উল্লেখযোগ্য। উপগ্রহের বুকে যদি সত্যিই মহাসাগর থাকে, তাহলে মহাশূন্যে ভিন্গ্রহীদের খোঁজের গতিপথই পাল্টে যাবে বলে মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা। তাঁদের যুক্তি, Mimas-কে এতদিন 'ডেথ স্টার'ও বলা হতো, কারণ বাইরে থেকে তার বুকে বৃহদাকার গহ্বর দেখা গিয়েছিল। তাই বাইরে থেকে গড়ন দেখে আর কোনও গ্রহ বা উপগ্রহ প্রাণধারণের উপযোগী কি না, তা বিচার করা যাবে না বলে মত বিশেষজ্ঞদের। (Science News)

বিশেষজ্ঞদের মতে, দূর থেকে মহাজাগতিক বস্তুর গড়ন দেখেই, তার সম্পর্কে প্রাথমিক ধারণা জন্মায়। Mimas-কে দেখেও তার বুকে মহাসাগর থাকতে পারে বলে প্রথমে মনেই হয়নি বিজ্ঞানীদের। কিন্তু গভীরে খতিয়ে দেখতেই সেই ধারণা বদলে গিয়েছে। তাই আগামী দিনে মহাশূন্যে ভিন্গ্রহীদের সন্ধান করতে গেলে, চিরাচরিত ধারণা থেকে সরে আসতে হবে বলে মত তাঁদের। 

আরও পড়ুন: Jupiter's Moon IO: দু’দিকের টানাপোড়েনে ছিন্নভিন্ন হওয়ার জোগাড়, বৃহস্পতির এই উপগ্রহের ক্লোজআপ ছবি তুলল NASA

বিজ্ঞানীদের যে দল Mimas-এর বুকে মহাসাগরের সন্ধান পেয়েছে, তারা জানিয়েছে, Mimas-এর মাটির উপরিভাগ মোটা বরফের চাদরে ঢাকা। তার ২০ থেকে ৩০ কিলোমিটার গভীরে টলটলে জলের মহাসাগর থাকার ইঙ্গিত মিলেছে। ওই মহাসাগরের বয়সও তেমন নয় বলে মত বিজ্ঞানীদের। তাঁদের দাবি, খুব বেশি হলে ২ কোটি বছর আগে ওই মহাসাগরের সৃষ্টি। বরফের চাদরের নিচে ঢাকা পড়ে থাকলেও, ওই মহাসাগর আয়তনে চাঁদের প্রায় অর্ধেক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানী ভ্যালেরি লেইনি বলেন, "সৌরজগতের যেখানে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে বলে কল্পনাও করিনি আমরা, সেখানেই মহাসাগর থাকার ইঙ্গিত মিলেছে। সত্যিই বিস্ময়কর।" এই আবিষ্কারের পর, Mimas-কে শনির আর এক উপগ্রহ Enceladus-এর সমগোত্রীয় করে তুলেছে। কারণ Enceladus-এর বুকেও মহাসাগর রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। দুই উপগ্রহের আয়তনও প্রায় সমান, শনির থেকে দূরত্বও।  তবে Enceladus-এর মহাসাগর থেকে ফিনকি দিয়ে জল বেরোয় বলে ইঙ্গিত মিলেছে, Mimas-এর ক্ষেত্রে মহাসাগরটি মাটির অনেক নিচে রয়েছে।

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget