এক্সপ্লোর

Space Debris in Florida: তিন তলা বাড়ির ছাদ, মাঝের দুই তলার মেঝে ফুঁড়ে মাটিতে, মহাকাশ থেকে আছড়ে পড়ল বর্জ্য, NASA-র বিরুদ্ধে মামলা

NASA Sued by Family: গত ৮ মার্চ আমেরিকার ফ্লোরিডার একটি বাড়িতে মহাজাগতিক বর্জ্য আছড়ে পড়ে।

ফ্লোরিডা: পৃথিবীর বিকল্প খুঁজতে গিয়ে কার্যতই চষে ফেলা হচ্ছে মহাকাশ। কোটি কোটি টাকা খরচে একের পর এক অভিযান চালানো হচ্ছে। কিন্তু তাতে মহাকাশের ক্ষতি বই লাভ হচ্ছে না বলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে পৃথিবীর কক্ষপথ এবং সংলগ্ন অঞ্চল যেভাবে মহাজাগতিক বর্জ্যে ভরে গিয়েছে, তা নিয়ে চিন্তিত বিজ্ঞানীদের একাংশ। ভবিষ্যৎ অভিযানের উপর তার প্রভাব পড়ার পাশাপাশি, ওই আবর্জনা পৃথিবীতে আছড়ে পড়লে মারাত্মক ৭তি গহতে পারে বলে আশঙ্কা তাঁদের। আর সেই আশঙ্কাই এবার সত্য প্রমাণিত হল। মহাকাশ থেকে বর্জ্য আছড়ে পড়ল পৃথিবীর বুকে। সেই নিয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র বিরুদ্ধে মামলা দায়ের হল আদালতে। (Space Debris in Florida)

গত ৮ মার্চ আমেরিকার ফ্লোরিডার একটি বাড়িতে মহাজাগতিক বর্জ্য আছড়ে পড়ে। তিন তলা বাড়ির ছাদ, মেঝে, দোতলার মেঝে ফুঁড়ে আছড়ে পড়ে সেটি। ভাগ্যচক্রে কেউ হতাহত হননি। অল্পের জন্য রক্ষা পান বাড়ির এক সদস্য। কিন্তু বাড়িটির ক্ষতি হয়েছে। আতঙ্কে সিঁটিয়ে গিয়েছেন বাড়ির লোকজন। তাঁরাই NASA-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাড়ির ক্ষয়ক্ষতি এবং মানসিক ধাক্কার জন্য NASA-র কাছ থেকে মোটা টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁরা। সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আমেরিকায়। গোটা ঘটনায় NASA-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। (NASA Sued by Family)

ওই পরিবারের অভিযোগ উড়িয়ে দেওয়ার পরিবর্তে দায় স্বীকার করেছে NASA. তারা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে ব্যবহারের পর শেষ হয়ে যাওয়া ব্য়াটারি রাখার ২.৯ টনের একটি প্যালেট ছিল। ২০২১ সালের মার্চ মাসে সেটি ফেলে দেওয়া হয়। বেশ কয়েক বছর পৃথিবীর কক্ষপথেই সেটি ভেসে বেড়ানোর কথা ছিল। যদিও বা তার কোনও অংশ পৃথিবীর দিকে ধেয়ে যায়, পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করার সময় তা পুড়ে ছাই হয়ে যাবে বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু তা যে ঘটেনি, এই ঘটনার পর বুঝতে পারছেন তাঁরা। কিন্তু ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিক আলেহান্দ্রো ওতেরো জানিয়েছেন, ভাগ্যক্রমে হয়ত প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। কিন্তু এর ফল ভয়ঙ্কর হতে পারত। তাই শুধু ভুল স্বীকার করলে চলবে না। 

আলেহান্দ্রো জানিয়েছেন, তাঁর ১৯ বছরের ছেলে ঘটনার সময় বাড়িতেই ছিলেন। যেখানে আছড়ে পড়ে মহাজাগতিক বর্জ্যটি, তার পিছনের ঘরে ছিলেন তিনি। ফলে কোনও ক্রমে রক্ষা পেয়েছেন তিনি। তাঁদের আইনজীবা মিকা গুয়েন জানিয়েছেন, বাড়ির ক্ষতি তো হয়েইছে। কিন্তু এই ঘটনায় মানসিক ভাবে ধাক্কা খেয়েছে আরেহান্দ্রোর পরিবার। দুশ্চিন্তায় বিনিদ্র রাত কাটছে সকলের। তাই NASA-কে ক্ষতিপূরণ দিতে হবে। মে মাসে NASA-ৎ বিরুদ্ধে মামলা দায়ের করে ওই পরিবার। মামলাটি যেহেতু বিচারাধীন, তাই এ নিয়ে কথা বলতে চাননি NASA-র পাবলিক অ্যাফেয়ার্স অফিসার জিমি রাসেল। এই ঘটনায় আদালত কী রায় দেয়, সেদিকে তাকিয়ে সকলে। 

তবে এই ঘটনায় আবারও মহাজাগতিক বর্জ্য সঙ্কট আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মহাজাগতির বর্জ্য শুধুমাত্র পৃথিবীর কক্ষপথেই আটকে নেই, পৃথিবীবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। কারণ এর আগেও এমন ঘটনা সামনে এসেছে। ইলন মাস্কের SpaceX সংস্থার ড্রাগন ট্রাঙ্কের ধ্বংসাবশেষ উদ্ধার হয় নর্থ ক্যারোলাইনা থেকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র পকেটের অংশ বিশেষ আছডে পড়ে অস্ট্রেলিয়ার সৈকতে। তাই আলেহান্দ্রো জানিয়েছেন, শুধু ক্ষতিপূরণের জন্যই মামলা করেননি তিনি, মহাকাশ গবেষণায় নিযুক্ত সরকারি, বেসরকারি সংস্থাগুলিকে বার্তা পাঠানোও লক্ষ্য় তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget