এক্সপ্লোর

Earthquake News: জোরাল ভূমিকম্প তুরস্কে, ধাতস্থ হওয়ার আগেই আফটারশক, অগাস্ট থেকে ঘন ঘন দুলছে মাটি, বিপর্যয়ের ইঙ্গিত কি?

Earthquake in Turkey: রবিবার আচমকাই দুলে ওঠে তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • তুরস্কে ৫.৪ তীব্রতার ভূমিকম্প।
  • উত্তর-পশ্চিমের কুটায়ার সিমভ শহর থেকে ছড়াল।
  • ভূমিকম্পের পর ৪.৫ তীব্রতার আফটারশক অনুভূত।

নয়াদিল্লি: ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক।  রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বিশদ তথ্য সামনে আসেনি। তবে ভূমিকম্পের পর আফটারশকও অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। দেশের একাধিক অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। (Earthquake News)

রবিবার আচমকাই দুলে ওঠে তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল। মূলত দেশের উত্তর-পশ্চিম অংশেই কম্পন অনুভূত হয়। তুরস্কের বিপর্যয় মোকিবিলা বিভাগ জানিয়েছে, কুটায়া অঞ্চলের সিমভ শহরই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূগর্ভের আট কিলোমিটা গভীরতা থেকে ছড়িয়ে পড়ে কম্পন। (Earthquake in Turkey)

তুরস্কের স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১২টা বেজে ৪৯ মিনিটে মাটি কেঁপে ওঠে। প্রথমে ৫.৪ তীব্রতায় কম্পন অনুভূত হয়। এর ফর আফটারশকও অনুভূত হয়, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪। আতঙ্কে মানুষজন সব বাড়ি থেকে বেরিয়ে আসেন। উত্তেজনা ছড়িয়ে পড়ে। কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে, ১০০ কিলোমিটার দূরে অবস্থিত, দেশের বৃহত্তম শহর ইস্তানবুলের মাটিও কেঁপে ওঠে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই আপাতত।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে সাধারণ মানুষকে খোলা জায়গায়, পার্কে এসে জড়ো হতে দেখা গিয়েছে। আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে। কারণ অগাস্ট মাসেই পর পর বেশ কয়েক বার ভূমিকম্প হয় তুরস্কে। ক্ষয়ক্ষতিও হয় বেশ। ৬.১ তীব্রতায় মাটি কেঁপে ওঠে সেবার। পর পর আফটারশকও অনুভূত হয়। সেই থেকেই প্রায়শ কম্পন অনুভূত হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

একাধিক চ্যুতিরেখার উপর অবস্থিত হওয়ার দরুণ তুরস্ক ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই গণ্য হয়। ২০২৩ সালে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে সেখানে। ৭.৮ তীব্রতায় মাটি কেঁপে উঠলে দেশের দক্ষিণ অংশ একেবারে শ্মশানে পরিণত হয়। মারা যান প্রায় ৫৩ হাজার মানুষ। ১১টি প্রদেশে হাজার হাজার বাড়িঘর ভেঙে পড়ে। উত্তর সিরিয়াতেও তার প্রভাব পড়ে ব্যাপক। সেখানে ৬০০০ মানুষ মারা যান।

সেরা শিরোনাম

Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল

ভিডিও

Birbhum News: পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত তারাপীঠের বুধিগ্রাম! এলাকায় বোমাবাজির অভিযোগ
Adhir Chowdhury:
Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...
Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget