এক্সপ্লোর

Science News:বসবাসের যোগ্য ছিল শুক্র? এক্সোপ্ল্যানেট নিয়ে উত্তরের খোঁজ বিজ্ঞানীদের

Venus Was Once Habitable Or Not:কখনও, কোনও অদূর বা সুদূর অতীতে শুক্রও কি বসবাসের যোগ্য ছিল? উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইড'-র গবেষকরা।

ক্যালিফোর্নিয়া: কখনও, কোনও অদূর বা সুদূর অতীতে শুক্রও (Venus) কি বসবাসের (Habitable) যোগ্য ছিল? উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন 'ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইড'-র (University Of California) গবেষকরা। তাঁদের সেই গবেষণাপত্র 'দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল' -এ প্রকাশিত হতেই নতুন শোরগোল বিজ্ঞানীমহলে। তবে কি 'পৃথিবীর যমজ' গ্রহের অতীত সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যাবে? কারণ এমন হলে আমাদের গ্রহ নিয়েও বহু কিছু জানা-বোঝা সম্ভব। পূর্বাভাস দেওয়া যাবে জলবায়ু বদলের মতো বিষয় নিয়েও।

কী করেছেন গবেষকরা?
গবেষণা মোটেও সহজ ছিল না। উত্তর খুঁজতেও তাই ঘুরপথ ধরেছিলেন বিজ্ঞানীরা। প্রথম ধাপেই ৩০০টিরও বেশি এক্সোপ্ল্যানেটের খোঁজ করেন তাঁরা। এক্সোপ্ল্যানেট কী? সোজা করে বললে, এক্সোপ্ল্যানেট আসলে এমন গ্রহ যা সোলার সিস্টেম বা কোনও সৌরপরিবারের বাইরের এক নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এমনই ৩০০টিরও বেশি এক্সোপ্ল্যানেট চিহ্নিত করে তাদের খুঁটিনাটি তালিকাভুক্ত করেন গবেষকরা। এর পরের ধাপে পাঁচটি এক্সোপ্ল্যানেটকে বেছে নেওয়া হয়। অবশ্যই নিজের ইচ্ছামতো নয়। শুক্রগ্রহের সঙ্গে ব্যাসার্ধ, ভর, কক্ষপথের আকৃতিতে মিল রয়েছে ইত্যাদি পরিমাপের ভিত্তিতে ৫টি এক্সোপ্ল্যানেট বেছে নেওয়া হয়। এর পর যে নক্ষত্রগুলিকে তারা প্রদক্ষিণ করে, তাদের থেকে দূরত্বের ভিত্তিতে এক্সোপ্ল্যানেটগুলির ranking করা হয়। এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে এই এক্সোপ্ল্যানেটগুলির পরিবেশ সম্পর্কে আরও নির্দিষ্ট সঙ্কেত জোগাড়ের অপেক্ষা। সেখান থেকেই হয়তো আন্দাজ করা সম্ভব হবে যে শুক্রের পরিস্থিতি অতীতে কখনও বসবাসের যোগ্য ছিল না। 'পৃথিবীর যমজ গ্রহ' হিসেবে এই তথ্য কাজে লাগাতে পারবেন বিশেষজ্ঞরা। 

শুক্রের পরিস্থিতি...
সালফিউরিক অ্য়াসিডের মেঘে ঢাকা শুক্রে জলের হদিস পাননি বিজ্ঞানীরা। এর পৃষ্ঠের তাপমাত্রা ৪৮০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় সীসা গলে যায়। তবে এই শুক্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে মিল রয়েছে এই এক্সোপ্ল্যানেটগুলি থেকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যে তথ্য জোগাড় হবে তা থেকে বিজ্ঞানীরা এটি বোঝার চেষ্টা করতে পারবেন যে অতীতে কখনও এই গ্রহের পরিস্থিতি অন্যরকম ছিল কিনা। কোলবি অসটবার্গ নামে ওই গবেষকদলের প্রধান বিবৃতি দিয়ে জানিয়েছেন, তাঁদের অনেকেই মনে করেন অতীতে শুক্রও বসবাসের যোগ্য ছিল। সেই ধারণা সত্যি কিনা বুঝতেই 'ভেনাস জোন'-র তুলনামূলক ভাবে শীতল গ্রহগুলির দিকে নজর রাখেন তাঁরা। অবশ্যই শুক্রের সঙ্গে তাঁদের বিশেষ কিছু মিলের ভিত্তিতেই বেছে নেওয়া হয় এক্সোপ্ল্যানেটগুলিকে। তবে সে জন্য ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আগামী বছরই এই এক্সোপ্ল্যানেটগুলিতে নজর রাখতে পারবে। বিশেষজ্ঞদের আশা, এই এক্সোপ্ল্যানেটগুলির বিভিন্ন 'বায়োসিগনেচার গ্যাস' নিয়ে তথ্য জোগাতে পারবেন এই টেলিস্কোপ। সেখান থেকেই বোঝা যাবে, শুক্রে প্রাণের অস্তিত্ব ছিল কিনা।

আরও পড়ুন:নিজেকে 'অযোগ্য' বললেন, পাল্টে ফেললেন ট্যুইটার বায়ো, চমক রাহুলের

 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget