এক্সপ্লোর

Cosmic Jewellery:মহাকাশের নিকষ কালো অন্ধকারে জ্বলজ্বল করছে অলংকার, 'নেকলেস নেবুলা'-র খোঁজ নাসার

NASA Hubble Space Telescope: 'মহাজাগতিক অলংকারের' হদিস পেল  নাসার হাবল স্পেস টেলিস্কোপ। দেখলে মনে হবে মহাশূন্যের নিকষ কালো আঁধার চিরে জ্বলজ্বল করছে প্রকাণ্ড এক হিরের নেকলেস।

নয়াদিল্লি: মহাকাশের পরতে পরতে বিস্ময়ের মণিমুক্তো! এবার সেখান থেকে 'মহাজাগতিক অলংকারের' হদিস পেল  নাসার হাবল স্পেস টেলিস্কোপ (NASA Hubble Space Telescope)। দেখলে মনে হবে মহাশূন্যের নিকষ কালো আঁধার চিরে জ্বলজ্বল করছে প্রকাণ্ড এক হিরের নেকলেস। আসলে এটি একটি 'নেবুলা' (Necklace Nebula)। বিজ্ঞানীদের ভাষায়, 'নেকলেস নেবুলা।' পৃথিবী থেকে তার দূরত্ব ১৫ হাজার আলোকবর্ষ। হালেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা এই নীহারিকার ছবি ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করে। 

বিশদ...
'নেকলেস নেবুলা' সম্পর্কে নাসা জানাচ্ছে, 'সূর্যের মতোই প্রদক্ষিণরত দুটি নক্ষত্র নিয়ে তৈরি এই নীহারিকা। তবে এই নক্ষত্রদুটি বয়স হচ্ছে। এর মধ্যে একটির বয়স বেড়ে যাওয়ায় সেটি আয়তনেও বেড়ে গিয়ে ছোট নক্ষত্রটিকে গিলে ফেলেছে। কিন্তু  এখনও তার মধ্যেই, ছোট নক্ষত্রটি প্রদক্ষিণ করে চলেছে।'

এর ফলে স্ফীত বড় নক্ষত্রটির প্রদক্ষিণের হার বেড়ে যায়, দাবি নাসার। ফলে তার বাইরের কিছু অংশ ছিটকে মহাকাশে বেরিয়ে পড়ে। সেই অংশগুলিই 'নেকলেস নেবুলা' হয়ে ঘুরতে থাকে। নাসা জানাচ্ছে, এই নীহারিকায় গ্যাসের ঘন স্তর তৈরি হয়েছিল। সেখান থেকে হিরের মতো ছটা।  

প্রতিক্রিয়া...
গত ১৩ মার্চ ছবিটি নাসার হাবল স্পেস টেলিস্কোপের অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ৫৫ হাজার 'লাইক', একগুচ্ছ কমেন্ট পড়েছে 'নেকলেস নেবুলা'-র সমর্থনে। বহু নেটিজেন মুগ্ধতা প্রকাশ করেন। এক জন যেমন লেখেন, 'অসম্ভব সুন্দর।' আর এক জনের আবার কমেন্ট, 'কোনও মহাজাগতিক দৈত্য তার ব্রেসলেটটি যেন হারিয়ে ফেলেছে।' কেউ লেখেন, 'দেখে স্টার ট্রেকের কোনও পর্ব বলে মনে হচ্ছে।' এই ছবি দেখে নিজেদের কল্পনামাফিক এক এক জন এক এক রকম ভেবে নিয়েছেন। তবে একটি বিষয়ে সকলেই একমত। মহাজাগতিক এই ঘটনার ছবিটি সত্যিই বড় সুন্দর।
নাসার হাবল স্পেস টেলিস্কোপে এই ধরনের নানা ছবি কম-বেশি প্রায়শই ধরা পড়ে। মহাকাশ যে অনন্ত বিস্ময়ের, সে কথারই প্রমাণ এই ছবিগুলি।

আরও পড়ুন:রুটি না হলে খাওয়া হয় না? খোঁজ মিলল পৃথিবীর প্রাচীনতম রুটির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget