এক্সপ্লোর

Sunita Williams: মহাকাশ থেকে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন সুনীতা উইলিয়ামস, আলোর উৎসব থেকে দূরে, মনে পড়ছে বাবাকে, জানালেন নিজেই

Sunita Williams Diwali Wishes: আলোর উৎসবে পৃথিবী থেকে দূরে, মহাকাশে বসে বাবার স্মৃতিচারণায় ডুব দিলেন তিনি।

নয়াদিল্লি: মাত্র আট দিনের অভিযানে গিয়েছিলেন। পাঁচ মাস হতে চললেও ফেরা হয়নি আর। মহাকাশেই আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত, আমেরিকা নিবাসী নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। সেই অবস্থাতেই মহাকাশ থেকে পৃথিবীবাসীকে দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠালেন সুনীতা। আলোর উৎসবে পৃথিবী থেকে দূরে, মহাকাশে বসে বাবার স্মৃতিচারণায় ডুব দিলেন তিনি।

সোমবার আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে দীপাবলি পালিত হয়। মহাকাশ থেকে ভিডিও কলের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দেন সুনীতা। তিনি বলেন, "আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। হোয়াইট হাউস এবং পৃথিবীর সর্বত্র আলোর উৎসবে শামিল যাঁরা, তাঁদের সকলকে শুভ দীপাবলির উষ্ণ শুভেচ্ছা জানাই।"

মাত্র আট দিনের অভিযানে গিয়ে এতমাস মহাকাশে কাটাতে হবে, তা কল্পনাও করেননি সুনীতা এবছর মহাকাশেই দীপাবলি কাটবে তাঁর। তাই তাঁকে বলতে শোনা যায়, "এবছর অভিনব অভিজ্ঞতা হচ্ছে আমার। পৃথিবী থেকে ২৬০ মাইল উপরে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে দাপীবলি পালন করছি আমি।"

বাবা দীপক পাণ্ড্যর কথা স্মরণ করে সুনীতা বলেন, "আজকের দিনে বাবার কথা বিশেষ ভাবে মনে পড়ছে, যিনি ভারত থেকে আমেরিকায় এসেছিলেন। শিকড়ের সঙ্গে নিজের সংযোগ ধরে রেখেছিলেন আমার বাবা। তাই দীপাবলি, ভারতীয় উৎসব সম্পর্কে আমাদের শিখিয়েছিলেন। দীপাবলি অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয় উদযাপনের মুহূর্ত। বিবিধ সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠার সৌভাগ্য হয়েছে আমার। মা-বাবা উড়তে উৎসাহ জুগিয়েছিলেন। দীপাবলি পালনের জন্য এবং আমাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ।"

বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে গত ৫ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। ৬ জুন সেখানে পৌঁছন তাঁরা। আট দিনের অভিযানে কাজ শেষ করেই ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মহাকাশে আটকে যান তাঁরা। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাঁদের ফেরানোর পরিকল্পনা নিয়েছে NASA. এই মুহূর্তে মহাকাশে গবেষণা সংক্রান্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সুনীতা এবং ব্যারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget