এক্সপ্লোর

Science News: রাতের আকাশে জোড়া ধূমকেতু, সঙ্গে মুহুর্মুহু উল্কাবৃষ্টি, বিরল মহাজাগতিক মুহূর্ত চলতি অক্টোবরেই

Comets in October Sky: চলতি অক্টোবর মাসে রাতের আকাশে আবির্ভূত হতে চলেছে দু’টি ধূমকেতু।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অক্টোবর মাসে আকাশে দেখা যাবে দু'টি ধূমকেতু।
  • ২১ অক্টোবর দু'টি ধূমকেতু পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে।
  • একই রাতে উল্কাবৃষ্টিও দেখা যাবে, যা অভিনব।

নয়াদিল্লি: রাতের আকাশে ধূমকেতুর দর্শন। একটি নয়, দু’-দু’টি ধূমকেতু দেখা যাবে রাতের আকাশে। চলতি অক্টোবর মাসেই এমন বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবেন পৃথিবীবাসী। বছর শেষ হওয়ার আগে সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। (Science News)

চলতি অক্টোবর মাসে রাতের আকাশে আবির্ভূত হতে চলেছে দু’টি ধূমকেতু, C/2025 R2 বা ধূমকেতু SWAN এবং C/2025 A6 বা ধূমকেতু Lemmon. আগামী ২১ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে দু’টি ধূমকেতুই। উত্তর গোলার্ধের লোকজন দু’টি ধূমকেতুই চাক্ষুষ করতে পারবেন। তাও আবার একই রাতে।  (Comets in October Sky)

বিজ্ঞানীরা জানিয়েছেন, উত্তর গোলার্ধে আকাশের দক্ষিণ-পশ্চিম দিকে আবির্ভাব ঘটবে ধূমকেতু SWAN-এর। উত্তর-পশ্চিম আকাশে দেখা যাবে ধূমকেতু Lemmon-কে। টেলিস্কোপ না থাকলেও চলবে। তবে বাইনোকুলার থাকলে স্পষ্ট দেখা সম্ভব হবে। দেখা যেতে পারে ধূমকেতু দু’টির লেজও। ওই সময় রাতের আকাশে মুহুর্মুহু উল্কাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে সবমিলিয়ে অভিনব এক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বিশ্ব। (Comet SWAN)

রাতের আকাশে দু’টি ধূমকেতুকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা। তবে উজ্জ্বল হয়ে ধরা দেবে, না কি নিষ্প্রভ রূপে, তা এখনই নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না। তাদের গতিপথের উপর সবকিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। (Comet Lemmon)

বিজ্ঞানীরা জানিয়েছেন, ৯ অক্টোবর থেকেই ঔজ্জ্বল্য বাড়তে শুরু করেছে ধূমকেতু দু’টির। ২১ অক্টোবর সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে ধূমকেতু দু’টিকে। আবহাওয়া এবং জ্যোৎস্নার উপর তাদের রূপ নির্বভর করবে। 

চলতি বছরেরই সেপ্টেম্বর মাসে ধূমকেতু SWAN-এর আবিষ্কার হয়। ২১ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে, সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ধরা দেবে। এর পর সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছে যাবে সেটি। ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাবে সেটি।

চলতি বছরের জানুয়ারি মাসে ধূমকেতু Lemmon আবিষ্কৃত হয়। ঔজ্জ্বল্য বাড়তে বাড়তে ক্রমে দৃশ্যমান হয়ে ওঠে সেটি। আগামী ২১-২২ অক্টোবর রাতের আকাশে Orionid উল্কাবৃষ্টিও চরমে পৌঁছবে। হ্যালির ধূমকেতুর অবশিষ্টাংশ উজ্জ্বল হয়ে উঠবে রাতের আকাশে। মধ্যরাতে সবচেয়ে স্পষ্ট হয়ে উঠবে সেগুলি। ফলে অভিনব দৃশ্য ফুটে উঠবে।

একসঙ্গে দু’টি ধূমকেতুর দর্শন পাওয়া অত্য়ন্ত বিরল ঘটনা। মহাজাগতিক বস্তুসমূহের ছবি তোলার জন্য পরিচিত জুলিয়েন ডি উইন্টার জানিয়েছেন, ধূমকেতু Lemmon-এর রং হালকা সবুজ। কার্বন এবং গ্যাসের মেঘ ঘিরে রয়েছি সেটিকে।  সূর্যাস্তের ৯০ মিনিট পর সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে ধূমকেতু SWAN-কে। 

জ্য়োতির্বিজ্ঞানী ক্যারি হোল্ট জানিয়েছেন, আগামী ৬৫০-৭০০ বছর ধূমকেতু SWAN-কে দেখা যাবে না। ধূমকেতু Lemmon চোখের বাইরে থাকবে আগামী ১৩০০ বছর। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকার সময় SWAN-এর দূরত্ব হবে ৩৮.৬ মিলিয়ন কিলোমিটার, Lemmon-এর ৮৮.৫ কিলোমিটার।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget