এক্সপ্লোর

Earth Ripping Apart Video: আপনাআপনি খুলে গেল লোহার গেট, চোখের সামনে হাঁ হয়ে গেল মাটি, ভূমিকম্পের ভয়ঙ্কর ভিডিও

Myanmar Earthquake: আফ্রিকা মহাদেশ শুধু নয়, আগামী দিনে ভারতীয় উপমহাদেশের মাঝ বরাবরও ফাটল ধরবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

নয়াদিল্লি: হঠাৎ কেঁপে উঠল চারিদিক। আপনাআপনি পরস্পরের থেকে আলদা হয়ে গেল লোহার গেটের পাল্লা। আর তার পরই চোখের সামনে থাকা ভূখণ্ড পরস্পরের থেকে আলাদা হয়ে গেল। এতদিন যে ভৌগলিক বিপর্যয়ের কথা শুধুমাত্র কল্পনার জগতে ফ্রেমবন্দি হয়ে ছিল, এবার তা বাস্তব হয়ে ধরা দিল। ভূমিকম্পের সময় ভূখণ্ডের মাঝে চিড় ধরার মুহূর্ত এই প্রথম ধরা গেল ক্যামেরায়। (Earth Ripping Apart Video)

আফ্রিকা মহাদেশ শুধু নয়, আগামী দিনে ভারতীয় উপমহাদেশের মাঝ বরাবরও ফাটল ধরবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। সেই বিপর্যয় কতটা ব্যাপক হতে পারে, তা নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই ভূমিকম্পের জেরে ভূখণ্ডের মাঝে ফাটল ধরার ভিডিও হাতে এল। সাধারণ সিসিটিভি ক্যামেরায় বন্দি হওয়া ওই দৃশ্য দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে। (Myanmar Earthquake)

গত ২৮ মার্চ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৭। সেই ভূমিকম্প এত তীব্র ছিল যে পড়শি দেশ তাইল্যান্ডে পর্যন্ত বিপর্যয় নামে। সবমিলিয়ে মায়ানমারেই প্রায় ৫০০০ মানুষ প্রাণ হারান, বাড়িঘর ভেঙে বিপুল ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পে যখন কাঁপছে মায়ানমার, সেই সময়কার একটি ভিডিওই সকলের ঘুম কেড়ে নিয়েছে। 

[/yt]

মায়ানমারের তাজি শহরের কাছে একটি নির্মাণস্থলের গায়ে বসানো সিসিটিভি ক্যামেরায় গোটা দৃশ্য ধরা পড়েছে। ভিডিওটি যখন শুরু হয়, সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু আচমকা সামনের দৃশ্যপট কাঁপতে শুরু করে। কিছুটা দূরে পেল্লাই আকারের যে লোহার গেট দেখা যাচ্ছিল, কম্পনের জেরে তার দু’টি পাল্লা পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই সামনে থাকা সিমেন্টের বাঁধানো জায়গাটিতে লম্বা ফাটল ধরে। 

ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া ডর্নসাইফের সিসমোলজিস্ট জন ভিডেল বলেন, “খুব অস্থির বোধ করছি।” এমন ভিডিও আর একটিও নেই বলে জানান তিনি। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির জিওফিজিসিস্ট রিক অ্যাস্টার বলেন, “আমি যতদূর জানি, তীব্র ভূমিকম্পের জেরে পৃথিবী পৃষ্ঠে ফাটল ধরার এটাই সেরা ভিডিও।”

মায়ানমারে এত তীব্র ভূমিকম্পের জন্য সাগাইন চ্যুতিরেখাকেই দায়ী করছেন বিজ্ঞানীরা, যা বর্মা এবং সুন্ডা টেকটোনিক পাতের মধ্য়ে অবস্থান করছে। মায়ানমারের একেবারে মাঝ বরাবর, উত্তর থেকে দক্ষিণ বরাবর এগিয়েছে সাগাইন চ্যুতিরেখা।  মায়ানমারে ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরে, ঠিক যেখান থেকে চ্যুতিরেখাটির সূচনা হয়েছে, মন্দালয় শহরের কাছাকাছি জায়গা থেকে। মাটিতে ফাটল ধরার ভিডিওটিও সেখানেই তোলা বলে জানা যাচ্ছে। এই ভিডিওটি আগামী দিনে গবেষণার কাজে সহায়ক হয়ে উঠবে বলে মত বিজ্ঞানীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget