এক্সপ্লোর

সারাদিনে হল মাত্র ২৫.২ ওভার, সোমবারও বৃষ্টির পূর্বাভাস, কোহলিদের সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা

সিডনি: চতুর্থ টেস্টে ভারত আর জয়ের মধ্যে কাঁটা শুধু বৃষ্টি। রবিবার বৃষ্টি ও কম আলোয় ম্যাচের বেশিরভাগ সময় খেলাই হল না। সারাদিনে মাত্র ২৫.২ ওভার খেলা হল। তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের বাকি চারটি উইকেট তুলে নিয়ে টিম পেনদের ফলো অন করাচ্ছেন বিরাট কোহলিরা। রবিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩০০ রানে। ৩২২ রানে এগিয়ে থাকায় কোহলি সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন। তবে  দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চার ওভারের বেশি ব্যাট করানোর সুযোগই পেল না ভারত। তার মধ্যে অস্ট্রেলিয়ার স্কোর ৬/০। ক্রিজে রয়েছেন দুই ওপেনার উসমান খাওয়াজা (অপরাজিত ৪ রান) ও মার্কাস হ্যারিস (অপরাজিত ২ রান)। ভারতের দুই পেসার মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা দুই ওভার করে হাত ঘোরালেও কোনও সাফল্য পাননি। অস্ট্রেলিয় শিবিরের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে বৃষ্টি। সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিডনিতে। রবিবার অনেক সময় নষ্ট হওয়ায় শেষদিন ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে। খেলা হবে ৯৮ ওভার। বৃষ্টি বা কম আলোয় আরও সময় নষ্ট হলে পেনদের ম্যাচ বাঁচানোর আশা বাড়বে। তবে ভারতের সিরিজ জয় আটকাবে না। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় বর্ডার-গাওস্কর ট্রফি কোহলির হাতে ওঠা শুধু সময়ের অপেক্ষা।

সেরা শিরোনাম

India vs England: বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
বদলে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের বাকি ম্যাচের সময়সূচি! কখন শুরু হবে খেলা?
FIFA World Cup 2026: বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, রাউন্ড অফ ১৬-এ মিশর ম্যাচের প্রস্তুতিই সারতে পারল না আর্জেন্তিনা
Novak Djokovic: অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
অপ্রতিরোধ্য! প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পর উইম্বলডনের কোয়ার্টারে নোভাক জকোভিচ
Babar Azam: নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান
নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার ৩ বছর পরে ফের বাবর আজমকে বড় দায়িত্ব দিয়ে ফেরাল পাকিস্তান

ভিডিও

Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget