এক্সপ্লোর

টেস্ট থেকে অবসর আমিরের, তবে সীমিত ওভারের ক্রিকেট খেলবেন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। যদিও দেশের হয়ে সীমিত ওভারের ম্যাচে খেলা চালিয়ে যাবেন তিনি।২৭ বছরের আমির বেশ কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে একদিনের ক্রিকেট ও টি ২০ ক্রিকেটে মনোনিবেশ করার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন। অবশেষে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করলেন তিনি।

করাচি: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। যদিও দেশের হয়ে সীমিত ওভারের ম্যাচে খেলা চালিয়ে যাবেন তিনি। ২৭ বছরের আমির বেশ কিছুদিন ধরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে একদিনের ক্রিকেট ও টি ২০ ক্রিকেটে মনোনিবেশ করার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন। অবশেষে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করলেন তিনি। পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-র জারি করা এক বিবৃতিতে আমির বলেছেন, পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পর্যায়ে এবং টেস্ট ক্রিকেটে খেলা তাঁর কাছে একটা সম্মানের বিষয়। এখন থেকে যাতে সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে পারেন, সেজন্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাঁচ বছরের নির্বাসনের কাটিয়ে ২০১৫ –তে পাক দলে ফিরে আসার পর একনাগাড়ে খেলেছেন তিনি। এই প্রসঙ্গ উল্লেখ করে এক সাক্ষাত্কারে আমির বলেছেন, তিনি মানুষ, যন্ত্র নন। গত বছরই কোচ মিকি আর্থারকে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন আমির। তবে তাঁকে বিশ্বকাপ পর্যন্ত সমস্ত ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে বলা হয়েছিল। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯ উইকেট নিয়েছেন আমির। সেইসঙ্গে ৫৯ টি একদিনের ম্যাচ ও ৪৯ টি ২০ ম্যাচও খেলেছেন। সদ্যসমাপ্ত বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। আমির বলেছেন, পাকিস্তানের হয়ে খেলাটাই তাঁর চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। এজন্য শারীরিক দিক থেকে সম্পূর্ণ তরতাজা থাকাতে চান তিনি, যাতে আগামী বছরের টি ২০ বিশ্বকাপ সহ দলের কাছে আগামী চ্যালেঞ্জগুলিতে যথার্থ অবদান রাখতে পারেন। আমির বলেছেন, তাঁর এই সিদ্ধান্ত গ্রহণ একেবারেই সহজ হয়নি। এমনটা বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন তিনি। কিন্তু আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কিছুদিনের মধ্যেই শুরু হবে। সেইসঙ্গে পাকিস্তানে বেশ কয়েকজন তরুণ ফাস্ট বোলার উঠে আসতে শুরু করেছেন। এই অবস্থায় নির্বাচকরা যাতে তাঁদের পরিকল্পনা অনুযায়ী চলতে পারেন, সেজন্য তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই যুক্তিযুক্ত বলে মনে করেছেন। আমির দলের সহ খেলোয়াড় ও প্রতিপক্ষের খেলোয়াড়দেরও ধন্যবাদ জানিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৯-এ গলে টেস্ট অভিষেক হয়েছিল আমিরের।

সেরা শিরোনাম

Mohammed Shami: 'যতদিন বাঁচব, ততদিন খিদেটা থাকবে', আগরকর ও টিম ইন্ডিয়াকে বার্তা দিলেন শামি?
'যতদিন বাঁচব, ততদিন খিদেটা থাকবে', আগরকর ও টিম ইন্ডিয়াকে বার্তা দিলেন শামি?
Indian Football: হঠাৎই বদলে গেল ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের সূচি, নতুন দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন
হঠাৎই বদলে গেল ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের সূচি, নতুন দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন
IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে দুরন্ত রেকর্ড সত্ত্বেও ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে তারকাত্রয়ীর রেকর্ড
পাকিস্তানের বিপক্ষে দুরন্ত রেকর্ড সত্ত্বেও ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে তারকাত্রয়ীর রেকর্ড
IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget