এক্সপ্লোর

Aditi Jaiswal: সাফল্যের ধারা অব্যাহত, এশিয়ান গেমসে জাতীয় দলে সুযোগ পেলেন বাংলার অদিতি

Aditi Jaiswal Archer: উল্টোডাঙার কলকাতা পুলিশ ডিআরবি তিরন্দাজি অ্যাকাডেমিতে প্রাক্তন অলিম্পিয়ান রাহুল বন্দোপাধ্যায়ের (Rahul Banerjee) তত্ত্বাবধানে প্রস্তুতি সারছিলেন অদিতি।

কলকাতা: এশিয়া কাপের ট্রায়ালে অদিতি জয়সবাল (Aditi Jaiswal) নিজের পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। তাঁর দুরন্ত ফর্ম অব্যাহত। ট্রায়ালেও আবারও দুর্দান্ত পারফর্ম করে শুধু এশিয়ান গেমস ২০২৩-এই নয়, বার্লিনে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ সিজনেও ভারতীয় জাতীয় তিরন্দাজি দলে নিজের জায়গা করে নিয়েছেন অদিতি।

তিরন্দাজিতে সাফল্য

উল্টোডাঙার কলকাতা পুলিশ ডিআরবি তিরন্দাজি অ্যাকাডেমিতে প্রাক্তন অলিম্পিয়ান রাহুল বন্দোপাধ্যায়ের (Rahul Banerjee) তত্ত্বাবধানে প্রস্তুতি সারছিলেন অদিতি। তিনি দোলা ও রাহুল বন্দোপাধ্যায় স্পোর্টস ফাউন্ডেশনেরই ছাত্রীও বটে। বাংলায় তিনদিনের ট্রায়ালের পর অদিতি অতনু দাসের পর দ্বিতীয় স্থানে থেকে প্রথমবার এশিয়ান গেমসে নামার যোগ্যতা অর্জন করেন অদিতি। অবশ্য, অদিতি প্রথম নয়, সাম্প্রতিক সময়ে রাহুল ও দোলা বন্দোপাধ্যায়ের সুবাদে বাংলার তিরন্দাজিতে বেশ ভালই পারফর্ম করেছে। তাঁদের গড়া ফাউন্ডেশনের মাধ্যমেই একাধিক উঠতি তিরন্দাজ সঠিক অনুশীলন পাচ্ছে। প্রতিভা অন্বেষণ থেকে তাঁদের আর্থিকভাবে সাহায্যও করে ওই ফাউন্ডেশন। তাই অদিতি উন্নতির পিছনে রাহুলের অবদান থাকায় কেউই খুব একটা অবাক হবেন না।

উচ্ছ্বসিত কোচ

ছাত্রীর সাফল্যে কিন্তু বেশ উচ্ছ্বসিত রাহুল। অদিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, 'অদিতি অত্যন্ত প্রতিভাবান একজন তিরন্দাজ। আমরা যেমন পরিকল্পনা তৈরি করেছিলাম, ও ঠিক তেমনই খেলেছে। ওকে বলেছিলাম চাপে পড়লেও সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। ও এমনটা করতে পারায় আমি ভীষণ খুশি। আশা করছি ভারতের হয়েও অদিতি ভাল পারফর্মই করবে।' প্রসঙ্গত, আন্তর্জাতিক তিরন্দাজি আউটডোর সেশন ২০২৩-র জন্য নির্বাচিত ভারতীয় দলে বাংলা থেকে একমাত্র তিরন্দাজ হিসাবে অদিতিই সুযোগ পেয়েছেন। 

হরমনপ্রীতের নজির

চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তাই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সোমবার, ২০ ফেব্রুয়ারি আয়ার্ল্যান্ডকে (IND vs IRE) হারাতে হবে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এই ম্যাচে অংশগ্রহণ করেই এক নতুন ইতিহাস গড়ে ফেললেন।

এটি হরমনপ্রীত কৌরের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত। পুরুষ বা মহিলা, বিশ্বের কোনও দেশের আর কোনও ক্রিকেটারের দখলে এই কীর্তি নেই।

আরও পড়ুন: ফ্রি কিকে অবিশ্বাস্য গোল মেসির, লিলের বিরুদ্ধে জিতে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget