এক্সপ্লোর

Lionel Messi: ফ্রি কিকে অবিশ্বাস্য গোল মেসির, লিলের বিরুদ্ধে জিতে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি

Lionel Messi Update: ফাইনাল বাঁশি বাজার ঠিক আগে ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করলেন আর্জেন্তাইন সুপারস্টার। এই নিয়ে কেরিয়ারের ৬১তম ফ্রি কিক থেকে গোল করলেন মেসি। 

প্যারিস: লিগ ওয়ানে বড় জয় পেল পিএসজি (PSG)। লিলের বিরুদ্ধে ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ফরাসি দলটি। কিন্তু ম্যাচে জয়ের থেকেও আলোচ্য বিষয় হয়ে উঠেছে ফ্রি কিক থেকে লিওনেল মেসির দুর্দান্ত গোল। নির্ধারিত সময় খেলার স্কোর ৩-৩ ছিল। সেই পরিস্থিতিতে ফাইনাল বাঁশি বাজার ঠিক আগে ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করলেন আর্জেন্তাইন সুপারস্টার। এই নিয়ে কেরিয়ারের ৬১তম ফ্রি কিক থেকে গোল করলেন মেসি। 

কিছুদিন আগেই বিশ্বকাপ জিতেছেন। আর্জেন্তিনার জার্সিতে তৃতীয় অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন মেসি। পিএসজির হয়ে নির্ধারিত সময়ে গোল করেছিলেন নেমার, এমবাপ্পে। ফরাসি তারকা স্ট্রাইকার ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৮৭ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি। অন্যদিকে ব্রাজিলীয় তারকা নেমার ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে। 

 

তবে লিলে সমতা ফিরিয়ে নিয়েছিল নির্ধারিত সময়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ৯৫ মিনিটের মাথায় বিশ্বমানের এক গোল। ফের মেসির বাঁ পায়ে ম্যাজিক। ফ্রি কিক থেকে বল সোজা প্রতিপক্ষের জালে। সামনে ছিল অভেদ্য প্রাচীর। কিন্তু সেই মানবপ্রাচীরও কাজে আসেনি। পোস্টে লেগে বল জালে ঢুকে যায়। লিলের গোলরক্ষক লুকাস শ্যাভেলিয়েরের কিছুই করার ছিল না শুধু হাঁ হয়ে তাকিয়ে থাকা ছাড়া। মেসির জয়সূচক গোলই শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে সাহায্য করে পিএসজিকে। লিগ ওয়ানেও শীর্ষে চলে গেল ফরাসি ক্লাবটি।

হকি ডার্বি ম্যাচ ঘিরে ময়দানে ধুন্ধুমার

ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) হকি ম্যাচ ঘিরে ময়দানে ধুন্ধুমার। অশান্ত গ্যালারি, কটূক্তি, ইট ছোড়ার অভিযোগ। আজ, রবিবার ১৯ ফেব্রুয়ারি কলকাতার দুই বড় দল হকির ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ঘিরেই উত্তেজনা ছড়ায়।

ডার্বিতে ঝামেলা

মহামেডানের মাঠে আজ এই ডার্বি ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই ম্যাচেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে গ্যালারি থেকে মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল কর্তাদের কটূক্তি করার অভিযোগ করা হয়। সবুজ মেরুন সমর্থকরা ইটও ছোড়েন বলেন অভিযোগ।

প্রসঙ্গত, পরের শনিবার, ২৫ ফেব্রুয়ারি ফুটবলের মাঠেও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। দুই দলেরই এটি এবারের লিগ মরসুমের শেষ গ্রুপপর্বের ম্যাচ। ইস্টবেস্টল ইতিমধ্যেই খেতাবি দৌড় থেকেও ছিটকে গেলেও, এখনও সবুজ মেরুন সেই দৌড়ে রয়েছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে কোনদিনই লিগে দুই দলের অবস্থান বা ফর্ম খুব একটা বড় ভূমিকা নেয় না। তাই আসন্ন শনিবার দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় থাকবেন দুই দলের সমর্থকরা।

সেরা শিরোনাম

Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget