এক্সপ্লোর

AFC Cup: বিধ্বস্ত আবাহনী, সহজেই এএফসি কাপের গ্রুপ পর্যায়ে এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan: এএফসি কাপের ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে মূলপর্বে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। আজ হ্যাটট্রিক করলেন ডেভিড উইলিয়ামস।

কলকাতা: শ্রীলঙ্কার (Sri Lanka) ব্লু স্টারকে (Blue Star) ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার বাংলাদেশের (Bangladesh) আবাহনী লিমিটেড ঢাকাকে (Abahani Limited Dhaka) ৩-১ গোলে উড়িয়ে এএফসি কাপে (AFC Cup) গ্রুপ পর্যায়ে পৌঁছে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ সবুজ-মেরুনের হয়ে হ্যাটট্রিক করলেন ডেভিড উইলিয়ামস (David Williams)। আবাহনীর হয়ে ব্যবধান কমান কোস্টারিকার স্ট্রাইকার ড্যানিয়েল কলিনড্রেজ (Daniel Colindres Solera)।

যুবভারতীতে জয় সবুজ-মেরুনের

আজ প্রিয় দলের জয় দেখার জন্য বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ভিড় জমান প্রায় ৩২ হাজার সবুজ-মেরুন সমর্থক। তাঁদের সামনে নববর্ষের উপহার হিসেবে জয় এনে দিলেন উইলিয়ামস, হুগো বুমোস, লিস্টন কোলাসোরা। প্রথম থেকেই দাপট দেখিয়ে জয় পেল এটিকে মোহনবাগান। ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ামস। তিনি ২৮ মিনিটে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়েছিল এটিকে মোহনবাগান। ৬১ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। এরপর ৮৪ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন উইলিয়ামস।

এএফসি কাপে ভাল ফলের আশায় সবুজ-মেরুন সমর্থকরা

এবারের আইএসএল-এ প্লে অফে পৌঁছলেও, সেখানেই থেমে যায় গতবারের ফাইনালিস্ট এটিকে মোহনবাগানের লড়াই। সেমিফাইনালের প্রথম লেগে সবুজ-মেরুনকে ৩-১ গোলে হারিয়ে দেয় হায়দরাবাদ এফসি। এরপর দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় পায় এটিকে মোহনবাগান। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় ফাইনালে চলে যায় হায়দরাবাদ। তারাই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়। 

গতবার এএফসি কাপে ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু শেষপর্যন্ত উজবেকিস্তানের নাসাফ কারসির বিরুদ্ধে ০-৬ গোলে হেরে এএফসি কাপে সবুজ-মেরুনের দৌড় শেষ হয়। এবার অবশ্য আরও ভাল ফলের আশায় সবুজ-মেরুন জনতা। 

তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। মোহনবাগানের সঙ্গে মার্জ হওয়ার পর অবশ্য দু’টি মরসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি সবুজ-মেরুন শিবির। তবে এএফসি কাপে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে এটিকে মোহনবাগান। এবারও দল ভাল জায়গায় যাবে বলে আশা করছেন সমর্থকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget