এক্সপ্লোর

Kalyan Chaubey: ভারতীয় ফুটবলে অবদানের জন্য ডাক বিভাগের অনন্য় সম্মানে সম্মানিত কল্যাণ চৌবে

AIFF president Kalyan Chaubey : ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেওছেন। প্রশাসনিক স্তরে প্রথমবার দায়িত্ব সামলেছিলেন মোহনবাগান অ্যাকাডেমির সিইও হিসেবে।

নয়াদিল্লি: অল ইন্ডিয়া ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি। এর আগে জাতীয় দলের প্রাক্তন গোলকিপার ছিলেন। দেশের জার্সিতে অসংখ্য ম্য়াচ খেলেছেন। এবার সেই অবদানকে সম্মান জানাতেই এবার কল্যাণ চৌবের সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশ করল ভারতীয় ডাকঘর। ৫ টাকার স্ট্যাম্পে কল্যান চৌবে ও আইকনিক লালকেল্লার ছবি রয়েছে। বাংলার প্রাক্তন এই ফুটবলার বলছেন, ''ভারতীয় ডাকঘর বিভাগেই তরফে এই সম্মানে সম্মানিত হয়ে আমি সত্যি ভীষণ খুশি। এই সম্মান ভারতীয় ফুটবলের উন্নয়নে আমরা যে কাজ করেছি তার প্রতি আমার বিশ্বাসকে শক্তিশালী করবে। এছাড়াও দেশের খেলাধূলোর উন্নতির স্বার্থে কাজ চালিয়ে যেতে আমাকে আরও উৎসাহিত করবে।''

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার আগে মোহনবাগান, সালগাওকর, মাহিন্দ্রা ইউনাইটেডের মত ক্লাবগুলোর বাণিজ্যিকীকরণের বিষয়টি দেখতেন কল্যাণ। ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেওছেন। প্রশাসনিক স্তরে প্রথমবার দায়িত্ব সামলেছিলেন মোহনবাগান অ্যাকাডেমির সিইও হিসেবে। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন তিনি।

ভারতের সাফকাপজয়ী দলের সদস্যও ছিলেন কল্যাণ চৌবে। রাজ্যস্তরে বাংলা, গোয়া, পাঞ্জাবের হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছেন। এর আগে ভারতীয় ডাকঘরের তরফে কিংবদন্তি প্রাক্তন ফুটবলার প্রয়াত চুনী গোস্বামী, গোষ্ঠ পাল। উল্লেখ্য, ২০২২ সালের ২ সেপ্টেম্বর দেশের ফুটবল ফেডারেশনের ১১ তম সভাপতি পদে নির্বাচিত হন কল্যাণ চৌবে। তাঁর মূল প্রতিদ্বন্দ্বীতা ছিল দেশের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার সঙ্গে। সেই বাইচুংকে হেলায় হারিয়ে ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। ৩৩-১ ভোটে পাহাড়ি বিছে নামে খ্যাত বাইচুংকে হারিয়ে দেন কল্যাণ। একতরফা একপেশে লড়াইয়ে ভোটের লড়াইয়ে জিতে নেন কল্যাণ।

তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরই নতুন করে ভারতীয় ফুটবলের মান উন্নয়নে চেষ্টা করছেন কল্যান। বিশেষ করে ভুল রেফারিংয়ের অভিযোগ উঠে থাকে ভারতীয় ফুটবলে বারবার। যার মান ফেরাতে এবার আরও সক্রিয় হয়ে উঠল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট একটি বৈঠকের আয়োজন করেছিলেন। গত ৩১ ডিসেম্বর এই বৈঠক আয়োজিত হয়েছিল। সেখানে ফেডারেশনের রেফারি কমিটির সদস্য, রেফারিদের প্রধান অফিসার ট্রেভর কেটল এবং রেফারিদের জরিপ করার জন্য নিযুক্ত সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কল্যাণ। ৩১ ডিসেম্বর হয়েছিল সেই বৈঠক।

আরও পড়ুন: শ্রেয়স, ঈশানের কড়া 'শাস্তি', কী বললেন জাতীয় দলে ব্রাত্য বাংলার ঋদ্ধিমান?

সেরা শিরোনাম

Indian Premier League: ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
ফের বাড়বে আইপিএলের দলের সংখ্যা! কোন কোন শহর পাবে নতুন আইপিএল দল?
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
সই, সাবুদ সম্পন্ন, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন আইপিএল দলে যোগ দিচ্ছেন হার্দিক, অর্শদীপ
ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget