এক্সপ্লোর

মৌমা দাস, মনিকা বাত্রাদের বিমানে উঠতে দিল না এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি: এদেশে ক্রিকেট ছাড়া অন্য খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি বৈমাত্রেয়সুলভ আচরণের অভিযোগ নতুন নয়। ফের তেমনই আচরণের শিকার হলেন দেশের প্রথমসারির টেবল টেনিস খেলোয়াড়রা। মৌমা দাস, মনিকা বাত্রা, অচিন্ত্য শরৎ কমলদের মতো খেলোয়াড়দের বিমানে উঠতে দিল না এয়ার ইন্ডিয়া। তাঁরা আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দিতে নয়াদিল্লি থেকে মেলবোর্নে যাচ্ছিলেন। কিন্তু বিমানে উঠতে না পেরে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে থাকতে হয়। এই ঘটনার কথা জানতে পেরে মৌমাদের সমস্যা মেটানোর উদ্যোগ নেন স্পোর্টস ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল নীলম কপূর। তিনি জানিয়েছেন, বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে। মনিকা ট্যুইট করে জানান, ‘কমনওয়েলথ গেমসে পদকজয়ী আমি, শরৎ কমল, মৌমা দাস, মাধুরিকা, হরমিত, সুতীর্থা, সত্যন সহ ১৭ জন খেলোয়াড় ও কর্তার মেলবোর্নে উড়ে যাওয়ার কথা ছিল। আগামীকাল থেকে শুরু হচ্ছে আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর অস্ট্রেলিয়ান ওপেন। সেখানেই যোগ দিতে যাচ্ছিলাম আমরা। এয়ার ইন্ডিয়ার কাউন্টারে যাওয়ার পর আমরা জানতে পারি, ওই উড়ানে বেশি যাত্রী হয়ে গিয়েছে। টেবল টেনিস দলের ১০ জন বিমানে উঠতে পারবে। আমাদের মধ্যে সাতজন এখনও বিমানে উঠতে পারিনি।’ প্রধানমন্ত্রীর দফতর ও ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরকে বিষয়টি দেখার অনুরোধ জানান এই ক্রীড়াবিদ। এরপরেই সমস্যা মেটে। সমালোচনার মুখে এয়ার ইন্ডিয়া ট্যুইট করে সাফাই দিয়েছে, ‘এয়ার ইন্ডিয়া বরাবরই খেলায় উৎসাহ দেয় এবং ক্রীড়াবিদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে। ভারতীয় টেবল টেনিস দলের খেলোয়াড়রা বিভিন্ন পিএনআর থেকে টিকিট বুক করেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন হয়তো দেরিতে চেক ইন করেন। টেবল টেনিস দলের যাত্রার বিষয়ে আগে এয়ার ইন্ডিয়াকে কিছু জানানো হয়নি। খেলোয়াড়দের হোটেলে রেখে পরের দিনের উড়ানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget