এক্সপ্লোর

Ajay Jadeja: আফগানিস্তানের মেন্টর হিসাবে সাফল্যের পর পাকিস্তানের কোচ হবেন জাডেজা?

Pakistan Cricket Team: সদ্যসমাপ্ত বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসেবে কাজ করেছেন অজয় জাডেজা। তাঁর দারুণ প্রশংসা করেছেন আফগানিস্তানের বর্তমান কোচ জোনাথন ট্রট এবং দলের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি।

নয়াদিল্লি: দীর্ঘ ২৭ বছর আগের এক ঘটনা। বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে কিংবদন্তি ওয়াকার ইউনিসের সঙ্গে তাঁর বচসা আর তারপর ঝোড়ো ইনিংস ভারত-পাকিস্তান দ্বৈরথের ইতিহাসে অমর হয়ে রয়েছে।

সেই অজয় জাডেজা (Ajay Jadeja) কি পাকিস্তানের (Pakistan Cricket Team) কোচ হতে তৈরি?

সদ্যসমাপ্ত বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসেবে কাজ করেছেন অজয় জাডেজা (Ajay Jadeja)। তাঁর দারুণ প্রশংসা করেছেন আফগানিস্তানের বর্তমান কোচ জোনাথন ট্রট এবং দলের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। মেন্টর হিসাবে রশিদ খানদের ক্রিকেটকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন জাডেজা। বিশ্বকাপে তাঁর কাজ গোটা ক্রিকেটবিশ্বে প্রশংসিত হয়েছিল। সেই জাডেজা কি এবার পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিতে প্রস্তুত?

সংক্ষেপে জবাব দিয়েছেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার। জাডেজা বলেছেন, ”আমি প্রস্তুত।” প্রস্তাব পেলে যে পুরনো তিক্ততা ভুলে পাকিস্তানের দায়িত্ব নিতে তৈরি জাডেজা, সাফ জানিয়ে দিয়েছেন। জাডেজা আরও বলেছেন, ”আমি যা শিখেছি, সেটাই আফগান ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমার মনে হয় পাকিস্তানও এক সময় আফগানিস্তানের মতোই ছিল।” 

অতীতে আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ খেলেছে আফগানিস্তান। ২০২৩ সালের আগে পর্যন্ত বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতেছিল তারা। এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। বিশ্বকাপে ষষ্ঠ স্থান পায় তারা। অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।                                     

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর আফগান রূপকথার পিছনে কৃতিত্ব দিয়েছিলেন অজয় জাডেজাকেই। সচিন বলেছিলেন, ”এখনও পর্যন্ত এই বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্সকে অসাধারণ বললেও অত্যুক্তি করা হবে না। ব্যাট হাতে তাদের শৃঙ্খলা, মানসিকতা এবং উইকেটের মাঝে আগ্রাসী দৌড় প্রমাণ করছে প্রচুর খেটেছে আফগানিস্তান। এবং এটা সম্ভব হয়েছে অজয় জাডেজার প্রভাবের জন্য। শক্তিশালী বোলিং আপ নিয়ে ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ম্যাচ জয় বলে দিচ্ছে এ এক নতুন আফগানিস্তানের উত্থান।”

আরও পড়ুন: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget