এক্সপ্লোর

ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কুক

লন্ডন: ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। আজ তিনি এই ঘোষণা করেছেন। এক বিবৃতিতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘গত কয়েকমাস ধরে অনেক চিন্তা করে আমি ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করছি। এই দিনটি বিষাদের হলেও, আমি হাসিমুখেই বিদায় নিতে পারি। কারণ, আমি জানি আমাকে সবকিছুই দেওয়া হয়েছে। কিছুই বাকি নেই। আমি যা কোনওদিন কল্পনাও করতে পারিনি, তার চেয়ে বেশিই পেয়েছি। এতদিন ধরে ইংল্যান্ডের কয়েকজন মহান ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করি। সতীর্থদের সঙ্গে আর ড্রেসিংরুম ভাগ করে নিতে পারব না, এটা ভেবেই অবসর নেওয়ার সিদ্ধান্ত সবচেয়ে কঠিন মনে হচ্ছিল। তবে ঠিক সিদ্ধান্তই নিয়েছি।’ চলতি সিরিজে একেবারেই ফর্মে নেই টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী কুক। সাতটি ইনিংসে মাত্র ১০৯ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি দল থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তার আগে নিজেই সরে যাওয়ার কথা ঘোষণা করে দিলেন তিনি। এখনও পর্যন্ত ১৬১টি টেস্ট ম্যাচ খেলে ৪৪.৮৮ গড়ে ১২,২৫৪ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শতরান ৩২টি এবং অর্ধশতরান ৫৬টি। সর্বোচ্চ রান ২৯৪। ২০১১ সালে বার্মিংহ্যামে ভারতের বিরুদ্ধেই এই রান করেন কুক। তিনি অধিনায়ক হিসেবেও সাফল্য পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget