এক্সপ্লোর

দেখুন: অর্জুন তেন্ডুলকরের দুরন্ত ইনস্যুইং ডেলিভারিতে ছিটকে গেল ব্যাটসম্যানের স্ট্যাম্প

মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফিরতে হল ব্যাটসম্যানকে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, অভিবাদন, অর্জুন তেন্ডুলকর।

লন্ডন: অর্জুন তেন্ডুলকরের দুরন্ত ইনস্যুইং ডেলিভারিতে ছিটকে গেল বিপক্ষ ব্যাটসম্যানের স্ট্যাম্প। বাঁহাতি জোরে বোলার অর্জুনের এই বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দ্বিতীয় একাদশ টুর্নামেন্টে সারে দ্বিতীয় একাদশের ব্যাটসম্যান নাথন টিলের ডিফেন্স ভেদ করে অফস্ট্যাম্প ছিটকে দিল অর্জুনের ওই ইনস্যুইঙ্গার। মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফিরতে হল ব্যাটসম্যানকে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, অভিবাদন, অর্জুন তেন্ডুলকর। সম্প্রতি সচিন তেন্ডুলকর তাঁর ছেলে অর্জুনকে চাপ মোকাবিলা কীভাবে করতে হবে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। সচিন ছেলেকে বলেছিলেন যে, জীবনের যাত্রাপথে শর্ট-কার্ট বলে কিছু হয় না। এই পরামর্শ সচিনকে দিয়েছিলেন তাঁর বাবা রমেশ তেন্ডুলকর। বাঁহাতি উঠতি পেসার অর্জুন সম্প্রতি টি ২০ মুম্বই লিগে ব্যাট ও বল-উভয় বিভাগেই সফল হয়েছিলেন। সচিন বলেছিলেন, ওর আবেগ রয়েছে এবং আমি কোনও কিছুর জন্যই জোর করিনি। আমি ওকে ক্রিকেট খেলার জন্যও কখনও জোর করিনি। প্রথমে ও ফুটবল খেলত। পরে দাবা খেলার প্রতি ও আগ্রহ দেখায় এবং এখন ও ক্রিকেট খেলছে। ওকে আমি বলেছি, জীবনে যাই-ই কিছু কর, সেজন্য সহজ কোনও রাস্তা নেওয়ার চেষ্টা কর না। প্রচুর পরিশ্রম করতে হবে এবং কাজে কতটা সফল হবে, তা তোমার ওপর নির্ভর করছে। সচিন বলেছেন, আর পাঁচটা বাবা-মায়ের মতো তিনিও চান, তাঁর ছেলে ভালো পারফর্ম করুক।

সেরা শিরোনাম

Venkatesh Iyer: লন্ডনে সফল অস্ত্রোপচার আইপিএলজয়ী প্রাক্তন নাইট তারকার, কবে মাঠে ফিরবেন?
লন্ডনে সফল অস্ত্রোপচার আইপিএলজয়ী প্রাক্তন নাইট তারকার, কবে মাঠে ফিরবেন?
Seema Kumari: ১৬ বছর পর এই ইভেন্টে এশিয়ান গেমসে পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জিতলেন সীমা কুমারি
১৬ বছর পর এই ইভেন্টে এশিয়ান গেমসে পদক ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জিতলেন সীমা কুমারি
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার?
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার?
Nations League: ব্যর্থ রোনাল্ডো, ওয়েলসের বিরুদ্ধে পর্তুগালকে জয় এনে দিলেন ফেলিক্স, জার্মানিকে আটকাল ডাচরা
ব্যর্থ রোনাল্ডো, ওয়েলসের বিরুদ্ধে পর্তুগালকে জয় এনে দিলেন ফেলিক্স, জার্মানিকে আটকাল ডাচরা

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget