এক্সপ্লোর

স্মিথ, ওয়ার্নার দলে ফিরলে নিজের জায়গা ছাড়তেও রাজি ফিঞ্চ

মেলবোর্ন: খুব শীঘ্রই অস্ট্রেলিয়া দলে ফিরছেন নির্বাসিত দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আর তাঁরা দলে এলে নিজের জায়গা ছাড়তেও রাজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলের প্রয়োজনে ৬ নম্বরে ব্যাট করতেও প্রস্তুত তিনি। আবার প্রয়োজন পড়লে তিন অথবা চারেও ব্যাট করতে পারেন অজি অধিনায়ক।

ভারতকে ঘরের মাটিতে হারিয়ে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ নিজেদের পকেটে পুড়েছে অজি ব্রিগেড। ব্যাটিংয়ে তেমন সাফল্য না পেলেও বিশ্বকাপের আগে বিরাটদের বিরুদ্ধে এই জয় স্বাভাবিকভাবেই মনোবল বাড়িয়েছে তাঁদের। সামনেই আবার পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে তাঁরা। আর তারপরই বিশ্বকাপ অভিযানে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এমন পরিস্থিতিতে দলে ফিরতে চলেছেন স্মিথ ও ওয়ার্নারও। সংশ্লিষ্টমহলের মতে, এই দুই ক্রিকেটার অজি দলে যোগ দিলে ক্যাঙ্গারু ব্রিগেড আরও মজবুত হবে। দলের শক্তি বাড়বে। আর সেই পরিস্থিতিতে যে কোনও ধরনের সমন্বয়ের প্রয়োজন হলে তা করবেন ফিঞ্চ।

অজি অধিনায়ক জানিয়েছেন, “আমাকে যদি ছয়ে ব্যাট করতে হয়, আমি তাতেও রাজি। আবার দলের দরকারে তিন অথবা চারেও ব্যাট করতে পারি। দলে ব্যক্তি সাফল্য বড় কথা নয়। আর সেকারণেই বিগত দিনগুলোতে আমরা খুব তাড়াতাড়ি উন্নতি করেছি। যদি শতরান করার কথাও ভাবি, আমি সুযোগ পাব।”

সাম্প্রতিক সময়ে ব্যাটে বিশেষ নজর কাড়তে পারেননি ফিঞ্চ। রাঁচিতে ভারতের বিরুদ্ধে ৯৩ রানের ইনিংস ছাড়া সেভাবে তাঁর ব্যাটিং নিয়ে বলার কিছু নয়। বিগত দিনগুলোতে ওপেনার ফিঞ্চের ব্যাটিং গড় ২৫-ও টপকায়নি। অন্যদিকে, সুযোগ কাজে লাগিয়ে দলে নিজের জায়গা প্রায় পাকাই করে ফেলেছেন বাঁ হাতি ব্যাটসম্যান উসমান খোয়াজা। ভারতের বিরুদ্ধে এই ব্যাটসম্যান রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল। যদি খোয়াজা বিশ্বকাপ দলে সুযোগ পান সেক্ষেত্রে তাঁর সঙ্গে ওপেন করতে পারেন ডেভিড ওয়ার্নার। আর সেটা হলে ব্যাটিং অর্ডারে নেমে আসতে হবে ফিঞ্চকেই। সে কথা ভেবেই হয়ত নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কথা জানিয়ে রাখলেন তিনি।

যদিও প্রত্যয়ী অজি অধিনায়ক বলছেন, “আমি এখনও নিজের খেলায় খুশি। একটা ছন্দ অনুভব করছি। অনেক সময়ই এমন হয়, আমরা নিজের টেকনিক নিয়েই সন্দিহান হয়ে যাই।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget