এক্সপ্লোর

Pakistan Cricket Team: বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের ফল! ইস্তফা দিলেন পাকিস্তান নির্বাচক আলিম দার

T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকেই পাকিস্তান দল বিদায় নেয়।

নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান দল। সলমন আলি আঘাদের মেগা টুর্নামেন্ট থেকে বিদায়ের পরেই তাঁদের দেশে সমালোচনার ঝড়। ক্রিকেটারদের এর ফল ভুগতে হতে পারে বলে আগেই শোনা গিয়েছিল। এবার প্রথম পদত্যাগও হয়ে গেল।

একদা বিশ্বের সেরা আম্পায়ারদের অন্যতম আলিম দার (Aleem Dar) পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচন কমিটির সদস্য হয়েছিলেন সম্প্রতি। তবে দলের খারাপ পারফরম্যান্সের পরে তিনি নিজে পদত্যাগ করেছেন বলে খবর। মঙ্গলবারই আলিম দার পদত্যাগ করেন বলে জানানো হয়। দাবি করা হচ্ছে আলিম দার পাক দলের প্রধান কোচ মাইক হেসনকে দল নির্বাচনে যে পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেই বিষয়ে ক্ষুব্ধ।

আলিম দরের কাছের এক মানুষ দাবি করেন, 'বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে আলিম দার খুবই ক্ষুব্ধ ছিলেন। ওঁ কোনও পারফরম্যান্স ছাড়াই বাবর আজম ও শাদাব খানকে দলে নেওয়ার বিরোধিতা করেছিলেন। তবে মাইক হেসেন কার্যত জোর করেই তাঁদের দলে নেন। আলিম সেক্ষেত্রে দাবি করেছিলেন শাদাব এবং বাবরকে যদি কোনও পারফরম্যান্স ছাড়াই দলে নেওয়া হয়েছে, সেখানে উসমান খানের বদলে তাঁর অভিজ্ঞতার কথা মাথায় রেখে মহম্মদ রিজওয়ানকেও দলে নেওয়া উচিত। তবে কেউই ওঁর সমর্থনে দাঁড়াননি।'

সূত্রের খবর, চলতি টি-২০ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে শাস্তি দেওয়া হয়েছে। সলমন আলি আঘার নেতৃত্বে পাক ক্রিকেট দল সুপার এইটের চেয়ে বেশি দূর যেতে পারেনি। খবর অনুযায়ী, বিশ্বকাপে খারাপ খেলার জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

পাকিস্তানেরই কয়েকটি সংবাদপত্রের খবর অনুযায়ী, পিসিবি-র এক সূত্র জানিয়েছে যে, টি-২০ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের কারণে পাকিস্তানি দলের প্রত্যেক খেলোয়াড়ের উপর ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা করার সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে হারের পরেই নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সেই ম্যাচে কলম্বোয় টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছিল। তবে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

গত শনিবার পাকিস্তানের শ্রীলঙ্কার বিরুদ্ধে কমপক্ষে ৬৫ রানের ব্যবধানে জয় দরকার ছিল, কিন্তু পাক দল মাত্র ৫ রানে জিতেছিল। এই কারণে নেট রান রেট কম হওয়ার কারণে পাকিস্তান টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। এরপরেই সেদেশে বিতর্কের ঝড় উঠে।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget