এক্সপ্লোর

Ashes 2023: অ্যাশেজের চতুর্থ টেস্টের জন্য দল অপরিবর্তিত রাখল ইংল্য়ান্ড

ENG vs AUS: চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড শিবির। হেডিংলে টেস্টে যে দল রেখেছিল ইংল্যান্ড। সেই দলই অপরিবর্তিত রাখল তারা। 

ওল্ড ট্র্যাফোর্ড: অ্যাশেজের প্রথম ২ টেস্ট জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ১৯ জুলাই থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। হেডিংলে টেস্টে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড শিবির। হেডিংলে টেস্টে যে দল রেখেছিল ইংল্যান্ড। সেই দলই অপরিবর্তিত রাখল তারা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

চতুর্থ টেস্টে উইকেট কিপার ব্যাটার হিসেবে জনি বেয়ারস্টোকেই দেখা যাবে ইংল্য়ান্ড স্কোয়াডে। গত ম্যাচে ১২ ও ৫ রান করেছিলেন ২ ইনিংসে। এমনকী উইকেটের পেছনেও বেশ কয়েকটি সুযোগ মিস করেছিলেন তিনি। তবুও অভিজ্ঞ বেয়ারস্টোরও ওপরই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট। 

আগের টেস্টে ইংল্যান্ডের জয়ে দ্বিতীয় ইনিংসে বড় ভূমিকা নিয়েছিলেন হ্যারি ব্রুক। হেডিংলেতে তৃতীয় অ্যাশেজ টেস্টের চতুর্থ দিন ব্রুক ৭৫ রানের ইনিংস খেলেন। ২৫১ রান তাড়া করতে নেমে তিন উইকেটে জয় পায় ইংল্যান্ড। এই ইনিংসের সুবাদেই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রানের গণ্ডি পার করে ফেললেন ব্রুক। তিনি বলের নিরিখে দ্রুততম ব্যাটার হিসাবে টেস্টে হাজার রান পূর্ণ করলেন। এর আগে কলিন দে গ্র্যান্ডহোমের দখলে এই রেকর্ড ছিল। গ্র্যান্ডহোম ১১৪০ বলে ১০০০ টেস্ট রান করেছিলেন। ব্রুক ১০৫৮ বলেই হাজার রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন।

তালিকায় তৃতীয় স্থানে আরেক কিউয়ি তারকাই রয়েছেন। তিনি অবশ্য ব্যাটার নন, বরং কিউয়ি তারকা বোলার টিম সাউদি। সাউদি ১১৬৭ বলে ১০০০ টেস্ট রান করেছিলেন। তাঁর থেকে এক বল বেশি, ১১৬৮ বলে হাজার রান সম্পূর্ণ করে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট। প্রসঙ্গত, ব্রুক একা নন, হেডিংলেতে ইতিহাস গড়েন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। তিনি ধোনির সর্বকালীন রেকর্ড ভাঙলেন।

খুব বেশিদিন হয়নি স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। তবে এর মধ্যে নিজেদের খেলার মাধ্যমে সকলেরই নজর কেড়েছে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এই নিয়ে স্টোকসের দায়িত্ব নেওয়ার পর পঞ্চমবার ইংল্যান্ড লাল বলের ক্রিকেটে চতুর্থ ইনিংসে ২৫০-র অধিক রান তাড়া করে জিতল। এর আগে ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্টে চারবার ২৫০ বা তার অধিক রান তাড়া করে জিতেছিল। এবার স্টোকসের ইংল্যান্ড সেই রেকর্ড নিজেদের নামে করে ফেলল। স্টোকস ও ধোনির পর এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ও ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি

ভিডিও

Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget