এক্সপ্লোর

Brook Out Viral: লায়নের বলে আজব কায়দায় আউট ব্রুক, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

The Ashes Series: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ব্রুক। ইডেনে কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।

এজবাস্টন: শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ (The Ashes Series)। মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Australia vs England)। আর এজবাস্টনে প্রথম টেস্টের প্রথম দিনই অন্তহীন নাটক। ক্যাচ পড়ল। অজি বোলাররা দাপট দেখালেন। জো রুট, জনি বেয়ারস্টোদের ব্য়াটের শাসন চলল।

তবে তারই মাঝে চর্চা চলছে হ্যারি ব্রুকের আউট নিয়ে। ইংল্যান্ডের ক্রিকেটার আজব কায়দায় আউট হন।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ব্রুক। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান তিনি। যদিও তাঁর বোল্ড হওয়ার ধরন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কেন? লেগ স্টাম্প গার্ড নিয়েছিলেন ব্রুক। বল করছিলেন অফস্পিনার নাথান লায়ন। তাঁর বলে ব্যাক ফুটে খেলতে যান ব্রুক। বলটি বাড়তি লাফিয়েছিল। ব্রুকের থাইপ্যাডে লেগে তা ওপরে উঠে যায়। অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ভেবেছিলেন, বল ব্যাটে লেগেছে এবং সেটি তালুবন্দি করার জন্য উদ্যত হন। কিন্তু বল যে কোথায়, তা ব্রুক, ক্যারি বা ক্লোজ ইন ফিল্ডাররা কেউই দেখতে পাননি। তারপরই বলটি ব্রুকের ঠিক পিছনে এবং উইকেটের সামনে পড়ে আর স্পিন করে স্টাম্পে লেগে বেল ফেলে দেয়। বোল্ড হয়ে যান ব্রুক। ৩৭ বলে ৩২ রান করে।

 

সোশ্যাল মিডিয়ায় ব্রুকের বোল্ড হওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই হতবাক হয়ে যান ইংরেজ ক্রিকেটারের আউট হওয়ার ধরন দেখে। 

ম্যাচে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রতিপক্ষের। এজবাস্টনে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে ১০ বলে ১২ রান করে জশ হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হয়ে যান ডাকেট। ক্রলি ৭৩ বলে ৬১ রান করেন। ৪৪ বলে ৩১ রান করেন অলি পোপ। ৩৭ বলে ৩২ রান করেন ব্রুক। স্টোকস রান পাননি। মাত্র ১ রান করে ফেরেন। তবে পাল্টা আগ্রাসী ব্যাটিং করে ৭৮ বলে ৭৮ রান করেন জনি বেয়ারস্টো। ১৭ বলে ১৮ রান করেন মঈন আলি। সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে জো রুট।

আরও পড়ুন: ফের সবুজ-মেরুনে হাবাস, মোহনবাগান সুপার জায়ান্টে বসানো হল কোচ ফেরান্দোরও ওপরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget