এক্সপ্লোর

সাবাইনা পার্কেও অশ্বিন-ম্যাজিক, প্রথম দিনেই ম্যাচের রাশ ভারতের হাতে

কিংস্টন: রবিচন্দ্রণ অশ্বিনের ঘূর্ণিতে কার্যত সাবাইনা পার্কে ধুলোয় মিশে যেতে বসেছে চলতি টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর আশা। প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ম্যাচের রাশ ভারতের হাতে। অশ্বিন সংগ্রহ ৫২ রানে ৫ উইকেট। প্রথম ইনিংসে ১৯৬-এ অল আউট হয়ে বেহাল দশা জ্যাসন হোল্ডারের দলের।  দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ১ উইকেটে ১২৬। ওপেন করতে নেমে লোকেশ রাহুল অপরাজিত রয়েছেন ৭৫ রানে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা (১৮)। শিখর ধবন ২৭ রান করে আউট হয়েছেন। এর আগে অশ্বিনের পাঁচ এবং ইশান্ত ও শামির জোড়া শিকারের ধাক্কায় ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। সারা ইনিংসে জারমেইন ব্ল্যাকউডের ৬২-ই সবচেয়ে বড় স্কোর। স্থানীয় তারকা মার্লন স্যামুয়েলসও চেনা উইকেটে দাঁড়াতে পারলেন না। ৩৭ করেই ফেরৎ গেলেন অশ্বিনের ঘূর্ণিতে। সাবাইনা পার্কের সবুজ, আর্দ্র উইকেটে ইশান্ত (৫৩ রানে ২ উইকেট) তিন ওভারের মধ্যে দুটি উইকেট তুলে নেন। ষষ্ঠ ওভারে মহম্মদ সামি (২৩ রানে ২ উইকেট) ধাক্কা দিলেন ক্যারিবিয়ান ইনিংসে। ৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ব্ল্যাকউড স্যামুয়েলেসের সঙ্গে জুটি বেঁধে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। চতুর্থ উইকেটে যোগ হয় ৮১ রান। এরপর অশ্বিন ম্যাজিক। ফিরে যান স্যামুয়েলস। ব্ল্যাকউডও ৬২ বলে ৬২ রান করে অশ্বিনের বলেই এলবিডব্লু হলেন। ৩৪ ম্যাচে অশ্বিনের উইকেট সংখ্যা ১৮৮। পর পর চার ম্যাচে ৫ উইকেট সংগ্রহের কৃতিত্বের অধিকারী হলেন তিনি। এক্ষেত্রে তিনি ভগবত চন্দ্রশেখর ও অনিল কুম্বলের নজির ছুঁলেন অশ্বিন।

সেরা শিরোনাম

Asia Cup: পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
Asian Games Cricket: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
BCCI AGM: আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের একশো বছর নিয়ে বিরাট কর্মকাণ্ড, সিদ্ধান্ত বার্ষিক সভায়
আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের একশো বছর নিয়ে বিরাট কর্মকাণ্ড, সিদ্ধান্ত বার্ষিক সভায়
Dravid And Sehwag: বাপ কা বেটা! জুনিয়র দ্রাবিড়-সহবাগের দাপটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের ছোটরা
বাপ কা বেটা! জুনিয়র দ্রাবিড়-সহবাগের দাপটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতের ছোটরা

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget