এক্সপ্লোর

অশ্বিন বিরাট দামী ক্রিকেটার, বলছেন কোহলি

কানপুর: কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলছেন, অশ্বিন একজন অমূল্য ক্রিকেটার। বলের পাশাপাশি ব্যাট হাতেও দলের জয়ে অবদান রয়েছে অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটে-বলে সাফল্য পেয়েছিলেন অশ্বিন। ঘরের মাঠেও তাঁর ফর্ম অব্যাহত। কানপুর টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পাশাপাশি চার উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ উইকেট নিয়েছেন। ৫০০-তম টেস্টে ভারতের জয়ের অন্যতম নায়ক অশ্বিন। সেই কারণেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলি। টেস্টে অলরাউন্ডারদের  র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অশ্বিন। তিনি প্রতি ম্যাচেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। ভারতের ম্যাচ উইনার হয়ে উঠেছেন অশ্বিন। সেই কারণেই আলাদা করে তাঁর প্রশংসা করছেন কোহলি। তিনি বলেছেন, ‘ভারতীয় দলের হয়ে অসাধারণ খেলছে অশ্বিন। সারা বিশ্বে যে খেলোয়াড়দের প্রভাব সবচেয়ে বেশি, তাদের অন্যতম অশ্বিন। বিশেষ করে বোলারদের মধ্যে ও অন্যতম সেরা। বোলাররাই টেস্ট ম্যাচ জেতায়। অশ্বিন তেমনই একজন বোলার।’ ভারতীয় টেস্ট দলের অধিনায়কের মতে, গত দু বছর ধরেই ভাল বল করে চলেছেন অশ্বিন। এই অফস্পিনার নিজের পারফরম্যান্স উন্নত করার জন্য অনেক পরিশ্রম করেছেন। খেলা নিয়ে তিনি চিন্তা-ভাবনা করেন। অশ্বিন খুব বুদ্ধিমান ক্রিকেটার। তিনি খুব ভাল খেলা বোঝেন। সেটা তাঁর ব্যাটিং দেখেই বোঝা যায়। কখন কীভাবে খেলতে হবে সেটা তিনি বোঝেন। তাঁর মতো অমূল্য ক্রিকেটার যে কোনও টেস্ট দলেরই সম্পদ। কানপুর টেস্টে অশ্বিন ও রবীন্দ্র জাডেজা মিলে ১৬ উইকেট নিয়েছেন। এই দুই স্পিনারেরই প্রশংসা করেছেন কোহলি। এছাড়া ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারারও প্রশংসা করেছেন কোহলি।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: ৪১ পেরিয়েও থামছেন না, পর্তুগাল দলে জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
৪১ পেরিয়েও থামছেন না, পর্তুগাল দলে জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Asian Games 2026: জাতীয় সঙ্গীত নিয়ে মারাত্মক ভুল! এশিয়ান গেমসের শুরুতে মাথা কাটা গেল আয়োজকদের
জাতীয় সঙ্গীত নিয়ে মারাত্মক ভুল! এশিয়ান গেমসের শুরুতে মাথা কাটা গেল আয়োজকদের
Abhishek Sharma: 'কিডন্যাপ করে নিয়ে যেতে চাই', ভারতের বিধ্বংসী ওপেনাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য
'কিডন্যাপ করে নিয়ে যেতে চাই', ভারতের বিধ্বংসী ওপেনাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য
Asia Cup: পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?

ভিডিও

Kunal Ghosh: “ওরা হাঁড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda
Nandigram News:
Kalyan Banerjee |
Nandigram Bye Election | নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটযুদ্ধে রইল না Mamata Banerjee-এর দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget