এক্সপ্লোর

আজ এশিয়া কাপ ফাইনাল, ‘দুর্বল’ বাংলাদেশকে হারিয়ে সপ্তম জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে ভারত

দুবাই: আজ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এদিনের ম্যাচ জিতলে টিম ইন্ডিয়া সপ্তমবার এশিয়া কাপ জয়ের রেকর্ড করবে। ২০১৬-য় টি ২০ ফরম্যাটে খেলা ফাইনালে ভারত বাংলাদেশকে হারিয়ে ষষ্ঠবার এশিয়া কাপ জেতে। উল্টোদিকে বাংলাদেশ এ নিয়ে তৃতীয়বার উঠল এশিয়া কাপ ফাইনালে। কিন্তু এখনও পর্যন্ত তারা একবারও জয়ী হতে পারেনি। আজ ভারতীয় সময় বিকেল পাঁচটায় দুই দল মুখোমুখি হবে। ফাইনালে পৌঁছলেও বাংলাদেশ দল চোট আঘাতে বিপর্যস্ত। তামিম ইকবাল প্রথম ম্যাচের পর থেকে টুর্নামেন্টের বাইরে, সুপার ফোর ম্যাচের আগে একইভাবে চোট পেয়ে বেরিয়ে গিয়েছেন শাকিব আল হাসান। বুধবারের পাকিস্তান ম্যাচ চলাকালীন চোটের কারণে বসে যান ফর্মে থাকা মুশফিকুর রহিম, তাঁর জায়গায় উইকেট কিপিং করেন লিটন দাস। যদিও এত সমস্যা সত্ত্বেও বাংলাদেশ দল পাকিস্তানকে হারাতে সক্ষম হয়েছে। এশিয়া কাপে খেলছেন না ভারত তথা বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু কোহলিকে ছাড়াই অনায়াসে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে ভারত। দলের সেরা ব্যাটসম্যানকে বাদ দিয়েই এশিয়া কাপ জিতে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেতে চায় তারা। সুপার ফোর ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টাই ম্যাচ বাদ দিলে বাকি টুর্নামেন্টে ভারতীয় দলের পারফরম্যান্স যথেষ্ট ভাল। ওপেনার জুটি অধিনায়ক রোহিত শর্মা ও শিখর ধবন শুরুতেই দলের জন্য বড় রানের ভিত গড়ে দিচ্ছেন। রোহিত এখনও পর্যন্ত এই সিরিজে ২৬৯ রান করেছেন, শিখর করেছেন ৩২৭। উল্টোদিকে জশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালের বোলিং দলকে পাইয়ে দিচ্ছে জরুরি সময়ে গুরুত্বপূর্ণ উইকেট। বিশেষ করে বুমরাহের বল বিপক্ষের ব্যাটসম্যানরা বুঝতেই পারছেন না। এই এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখছে ভারতীয় ম্যানেজমেন্ট টিম। কিন্তু অম্বাতি রায়াডু সব ম্যাচে ভাল শুরু করলেও লম্বা ইনিংস খেলতে বারবার ব্যর্থ হচ্ছেন, তা নিয়ে ভাবছে টিম ইন্ডিয়া। ফলে ভারতীয় ব্যাটিংয়ের মাঝপথে হাল ধরতে পাঠানো হচ্ছে কেদার যাদব ও মহেন্দ্র সিংহ ধোনিকে। কিন্তু ধোনির ব্যাটিং ফর্ম খুব একটা ভাল নেই ফলে পরে ব্যাট করতে হলে ২৪০-এর বেশি রান তাড়া করা কঠিন হতে পারে। বাংলাদেশের বোলিং আক্রমণ ৫০ ওভারের পক্ষে যথেষ্ট শক্তিশালী। পেসার মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মাশরফি মোর্তাজা যে কোনও ব্যাটসম্যানকে কড়া চ্যালেঞ্জ দিতে পারেন। পাশাপাশি স্লো পিচের জন্য স্পিনার আক্রমণও তাদের বেশ মজবুত। ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের ওপর অনেকটা নির্ভর করছে তারা, আর এক ব্যাটসম্যান মাহমুদুল্লাহের সঙ্গে মিলে তিনি দলকে বহুবার সঙ্কটের হাত থেকে উদ্ধার করেছেন।

সেরা শিরোনাম

India vs New Zealand 2nd ODI Live: ডিএলএস পদ্ধতিতে ৪ রানে জয়ী ভারত, পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে গেল ২-০
ডিএলএস পদ্ধতিতে ৪ রানে জয়ী ভারত, পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে গেল ২-০
IND vs NZ ODI: নিউজ়িল্যান্ড দলে ছিলেন না, ভারতের বিরুদ্ধে বোলিং করলেন! কীভাবে? কী বলছে আইসিসি-র নিয়ম?
নিউজ়িল্যান্ড দলে ছিলেন না, ভারতের বিরুদ্ধে বোলিং করলেন! কীভাবে? কী বলছে আইসিসি-র নিয়ম?
Virat Kohli Record: মাত্র ৭ রানে আউট হয়েও নতুন রেকর্ড তৈরি করলেন কোহলি, বোঝালেন কেন তিনি 'কিংগ'
মাত্র ৭ রানে আউট হয়েও নতুন রেকর্ড তৈরি করলেন কোহলি, বোঝালেন কেন তিনি 'কিংগ'
Mohammed Shami: টেস্টে অভিষেকের দিনই অবসর নেবেন, আগেই ঠিক করে রেখেছিলেন শামি, কেন আচমকা এই সিদ্ধান্ত?
টেস্টে অভিষেকের দিনই অবসর নেবেন, আগেই ঠিক করে রেখেছিলেন শামি, কেন আচমকা এই সিদ্ধান্ত?

ভিডিও

Abhishek Banerjee | ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বাড়ির সামনে ১৬৩ ধারা জারি
Indranil Sen News | মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন চলত, দাবি পুলিশের
CBSE Exam News | দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে
Bakreswar Temple | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। কী ছবি বক্রেশ্বরের?
Bhangar News | ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget