এক্সপ্লোর

Asia Cup: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার ফোরের ভারত-পাক ম্যাচের প্রথম দিনও, কাল কখন শুরু হবে ম্যাচ?

Asia Cup 2023, IND vs PAK: এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত বনাম পাকিস্তান ম্যাচও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এদিন সুপার ফোরের ম্যাচেও থাবা বসাল বৃষ্টি।

কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেল। আগামীকাল রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ। গ্রুপ পর্বেও এই ২ দলের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এদিনও খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ যেখানে খেলা শেষ হয়েছে, আগামীকাল ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। 

এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গায় খারাপ অবস্থা দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু দলের প্লেয়ারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা রিস্ক নেননি। শেষ পর্যন্ত এদিনের মত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

এদিন টস জিতে এর আগে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। গ্রুপের ম্যাচে ভারতীয় ব্যাটিং অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন শাহিন আফ্রিদি। এদিন অবশ্য ভারতের ২ ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল অর্ধশতরান হাঁকান। ২ জনে মিলে ওপেনিং পার্টনারশিপে ১০০ রানের বেশি যোগ করেন। শেষ পর্যন্ত ৫৬ রানের মাথায় শাদাব খানের বলে আউট হয়ে ফেরেন রোহিত। অন্যদিকে ৫৮ রান করে ফেরেন শুভমন গিল। আজকে খেলা স্থগিত হওয়ার সময় ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও কে এ রাহুল। কোহলি ৮ ও রাহুল ১৭ রান করে অপরাজিত রয়েছেন। 

চােট সারিয়ে দলে ফিরেছেন। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছেন। আর মাঠে নেমেই নজির গড়লেন কে এল রাহুল (K L Rahul)। ওয়ান ডে ফর্ম্যাটে ২ হাজার রান পূরণ করলেন কে এল রাহুল। যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে এই নজির গড়়লেন কর্ণাটকী এই উইকেট কিপার ব্য়াটার। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন স্পর্শ করেন রাহুল। আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর ছিটকে যান ২২ গজ থেকে। ফিরে এসে প্রায় ৪ মাস পরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন রাহুল। এদিন শ্রেয়স আইয়ারের বদলে একাদশে জায়গা পেয়েছেন তিনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget