এক্সপ্লোর

AUS vs ENG 1st Ashes Test: ট্রাভিস হেডের অপরাজিত শতরানে অ্যাশেজের প্রথম টেস্টে এগিয়ে অজিরা

AUS vs ENG 1st Ashes Test: নিজের নিশ্চিত সেঞ্চুরি মিস করেন ডেভিড ওয়ার্নার (david warner)। তবে হেডের (travis head) অপরাজিত সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১৯৬ রানের লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। 

ব্রিসবেন: অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন যদি থাকে প্যাট কামিন্সের (pat cummins) তো দ্বিতীয় দিন অবশ্যই ট্রাভিস হেডের (travis head)। টেস্টের মঞ্চে একেবারে ওয়ান ডে-র মেজাজে শতরান হাঁকালেন। যদিও অল্পের জন্য নিজের নিশ্চিত সেঞ্চুরি মিস করেন ডেভিড ওয়ার্নার (david warner)। তবে হেডের অপরাজিত সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১৯৬ রানের লিড নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। 

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৪৭ রানে অল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। মার্কাস হ্যারিস মাত্র ৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর মার্নাশ লাবুশেনকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন ডেভিড ওয়ার্নার। গাব্বার মাঠ বরাবরই পয়া লাবুশেনের কাছে। এদিনও তিন নম্বরে ব্যাট করতে নেমে ওয়ার্নারের আগেই অর্ধশতরান পূরণ করেন তিনি। ২ জনে মিলে ১৫০ রানের বিশাল পার্টনারশিপও গড়ে তোলেন। তবে ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়ে ৭৪ রানে আউট হয়ে যান লাবুশেন। ইংরেজ স্পিনার জ্যাক লিচের শিকার হন তিনি। এরপর স্টিভ স্মিথ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মার্ক উডের বলে ১২ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান চলতি সিরিজে অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক। 

ক্রিজে আসেন ট্রাভিস হেড। প্রথম কয়েকটি বল একটু দেখে খেললেও এরপরই চালিয়ে খেলা শুরু করেন তিনি। নিজের শতরানের ঠিক ৬ রান আগে রবিনসনের শিকার হন ওয়ার্নার। নিজের ৯৪ রানের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন অজি ওপেনার। তবে হেড এদিন নিজের কেরিয়ারে তৃতীয় টেস্ট শতরান পূরণ করেন। তবে অ্যাশেজের মঞ্চে এটাই প্রথম শতরান তাঁর। দিনের শেষে ১১২ রানে অপরাজিত রয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৪৩ রান তুলে নিয়েছে। হেডের সঙ্গে ক্রিজে রয়েছেন মিচেল স্টার্ক। 

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড, জোর করেই কি কেড়ে নেওয়া হল বিরাটের নেতৃত্ব?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget