এক্সপ্লোর

দেখুন: রিজওয়ানের বিতর্কিত আউট, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনায় প্রাক্তন অজি ক্রিকেটাররা

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই গাব্বায় আম্পায়ারিং নিয়ে বিতর্ক। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের অভিযোগে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। টেলিভিশন আম্পায়ার মাইকেল গাফের পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে আউট দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, বোলার প্যাট কামিন্স ওভার স্টেপ করেছেন।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও পাকিস্তানের চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই গাব্বায় আম্পায়ারিং নিয়ে বিতর্ক। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের অভিযোগে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। টেলিভিশন আম্পায়ার মাইকেল গাফের পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে আউট দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। টেলিভিশন রিপ্লেতে দেখা গিয়েছে, বোলার প্যাট কামিন্স ওভার স্টেপ করেছেন। এদিন ইনিংসের শুরুটা ভালো করলেও আচমকাই পাক টপ অর্ডারে ধস নামে। ওই ব্যাটিং বিপর্যয়ের মুখে ইনিংসের হাল ধরেন রিজওয়ান। কামিন্সের একটি শর্ট ডেলিভারি তাঁর ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক টিম পেইনের দস্তানায়। বোলিংয়ের সময় বোলার ওভার স্টেপ করেছেন কিনা, তা পরীক্ষা করে দেখতে গাফকে বলেন অন-ফিল্ড আম্পায়ার। তৃতীয় আম্পায়ার অজি বোলারের পক্ষেই রায় দেন এবং রিজওয়ানকে প্যাভিলিয়নে ফিরতে হয়। পাক ইনিংসের ৫৫ তম ওভারে ৩৭ রান করে আউট হন তিনি। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে যে, কামিন্সের পায়ের কোনও অংশ ক্রিজের ভেতরে ছিল না। এরপরও সিদ্ধান্ত পাক দলের বিরুদ্ধে যায়। আম্পায়ারিংয়ের এই ত্রুটি নিয়ে সরব হয়েছে অজি ক্রিকেট মহল। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, লাইনের পিছনে বোলারের পায়ের কোনও অংশ আম দেখতে পাইনি। প্রাক্তন অজি ফাস্ট বোলার ব্রেচ লি বলেছেন, এটা নো-বল হওয়া উচিত ছিল। প্রাক্তন অজি অধিনায়ক অ্যালান বর্ডার বলেছেন, ক্রিজের মধ্যে পায়ের কোনও অংশ ছিল কিনা, তা দেখার চেষ্টা করেও এমনটা কিছু চোখে পড়েনি। প্রাক্তন পেসার জ্যাসন জিলেসপি বলেছেন, এটা নো-বল। সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। পাকিস্তান শুরুটা ভালো করলেও তিনরানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। বিনা উইকেটে ৭৫ থেকে ৭৮ রানে চার উইকেট হারায় তারা। শেষপর্যন্ত প্রথম ইনিংসে তারা ২৪০ রানে অল আউট হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
FIFA World Cup 2026: ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা

ভিডিও

Ekushe July :
JP Nadda Meets Protestors : হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন জেপি নাড্ডা
Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget