এক্সপ্লোর

Ashes 2023: আইসিসির শাস্তির মুখে ইংল্যান্ড, ম্যাচ জিতেও পয়েন্ট কাটা গেল অস্ট্রেলিয়ার

ENG vs AUS: অ্যাশেজের মাধ্যমেই শুরু হয়েছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়েছে। যার প্রথম টেস্ট ছিল এজবাস্টনে। আর সেই টেস্ট শেষে ২ পয়েন্ট করে কাটা গেল ২ টাে দলেরই।

দুবাই: অ্যাশেজের (Ashes 2023) প্রথম টেস্টে ইংল্যান্ডকে (ENG vs AUS) হারিয়ে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের দল। কিন্তু এবার আইসিসির কোপের মুখে পড়তে হল ২ দলকেই। এজবাস্টন টেস্টে (Edbaston Test) স্লো ওভার রেটের জন্য ২ দলেরই পয়েন্ট কাটা গেল। অ্যাশেজের মাধ্যমেই শুরু হয়েছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়েছে। যার প্রথম টেস্ট ছিল এজবাস্টনে। আর সেই টেস্ট শেষে ২ পয়েন্ট করে কাটা গেল ২ টাে দলেরই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ২ দলের প্লেয়ারদেরই ম্যাচ ফি-র ৪০ শতাংশ করে কাটা হয়েছে। আইসিসির এলিট প্যানেলের সদস্য ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তিনিই স্লো ওভার রেটের জন্য এই শাস্তি দিয়েছেন। 

তবে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট খোয়ানোর পর নতুন চক্রের প্রথম টেস্টের পর কামিন্সের দলের সংগ্রহ এখন মোট ১০ পয়েন্ট। ইংল্যান্ডেরও দুই পয়েন্ট কাটা গিয়েছে। যার অর্থ ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্রিটিশদের পয়েন্ট এখন -২। 

গতকাল, ম্যাচ জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের শুরুতে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ১৭৪ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল সাত উইকেট। ক্রিজে অজিদের হয়ে প্রথম ইনিংসে শতরান হাঁকানো উসমান খাওয়াজা ৩৪ রানে ব্যাট করছিলেন। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য ছিলেন নাইট ওয়াচ ম্য়ান হিসাবে মাঠে নামা স্কট বোল্যান্ড। এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ছিলেন সকলেই। এমন পরিস্থিতিতে বাধ সাধেন বরুণদেব। বৃষ্টির জন্য গোটা প্রথম সেশনই বাতিল হয়ে যায়। এমন পরিস্থিতিতে ম্যাচে তিনটি ফলাফলই সম্ভব ছিল।

দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও বোল্যান্ডকে ২০ রানে সাজঘরে ফেরত পাঠান স্টুয়ার্ট ব্রড। ট্র্যাভিস হেড ক্রিজে নেমে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করা শুরু করেছিলেন বটে। তবে তিনি ১৬ রানের বেশি করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরত পাঠান মঈন আলি। তবে খাওয়াজা একদিক ধরে রেখেছিলেন। তিনি নিজের অর্ধশতরানও পূর্ণ। তাঁকে সঙ্গ দেন ক্যামেরন গ্রিন। চা বিরতির আগে আর কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশন শেষে অজিদের স্কোর ছিল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৩ রান। জয়ের জন্য শেষ সেশনে আরও ৯৮ রান তুলতে হত খাওয়াজাদের।

দিনের শেষ সেশনের খেলা শুরু হতেই পরপর ধাক্কা খায় অজিরা। অলি রবিনসন ক্যামেরন গ্রিনকে ২৮ রানে আউট করেন। সেট খাওয়াজাকে ৬৫ রানে ঘরে ফেরান বেন স্টোকস। এরপর নিজের বোলিংয়ে এক দুর্ধর্ষ ক্যাচ নিয়ে অ্যালেক্স ক্য়ারিকে জো রুট সাজঘরে ফেরত পাঠান। ২২৭ রানে আট উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের দিকে এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু এমন পরিস্থিতিতেই দলের ত্রাতা হয়ে উঠেন কামিন্স। চতুর্থ দিনে তিনি বল হাতে নিজের দক্ষতা দেখিয়েছিলেন। এদিন ব্যাট হাতে নিজের পরিপক্ক ইনিংসে সকলকে মুগ্ধ করলেন কামিন্স। তাঁর দৌলতেই জয় পেল অজিরা। লায়নও ১৬ রানে অপরাজিত থেকে তাঁকে যোগ্য সঙ্গ দেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget