এক্সপ্লোর

Commonwealth Games: খরচ বওয়া সম্ভব হচ্ছে না, কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়া

Commonwealth Games 2026: এই অবস্থায় তাদের পক্ষে আর এই গেমস করা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে গেমস কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তারা কোনো মন্তব্য করেনি।

সিডনি: আগামী ২০২৬ সালের কমনওয়েলথ গেমস (Comonwealth Games 2026) হওয়ার কথা অস্ট্রেলিয়া (Australia)। ভিক্টোরিয়ায় (Victoria) টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এবার তারা টুর্নামেন্ট আয়োজন থেকে সরে দাঁড়াল। অতিরিক্ত খরচ বওয়া আর সম্ভব হচ্ছে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গত এপ্রিলে ভিক্টোরিয়া (Victoria) কমনওয়েলথ গেমস (Comonwealth Games 2026) আয়োজনে এগিয়ে এসেছিল। কিন্তু এবার তারা সরে দাঁড়ানোয় টুর্নামেন্ট আয়োজন অনিশ্চিত হয়ে গেল। ভিক্টোরিয়ার তরফে ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, গেমস আয়োজনের খরচ তিনগুণ বেড়ে গেছে। এই অবস্থায় তাদের পক্ষে আর এই গেমস করা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে গেমস কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তারা কোনো মন্তব্য করেনি।

ড্যানিয়েল জানিয়েছেন, গতবার গেমস কর্তৃপক্ষ তাদের অনুরোধ করেছিলেন, তারা যাতে গেমসের আয়োজন করেন। তারা রাজি হয়েছিলেন। তারা গেমস করতে চেয়েছিলেন। কিন্তু তার জন্য তো যে কোনো মূল্য দেয়া সম্ভব নয়। ভিক্টোরিয়ার তিনটি শহরে কমনওয়েলথ গেমস আয়োজন করা হবে, এটাই প্রথমে ঠিক ছিল। সেই মত স্টেডিয়ামগুলোও নতুনভাবে সেজে উঠছিল। খরচ হিসেবে ধার্য্য করা হয়েছিল ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। কিন্তু সেই অঙ্কও ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৬০০ কোটির মত খরচা হবে দেখা যাচ্ছে। যা কোনওভাবেই বইতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। 

ড্য়ানিয়েল অ্যান্ড্রুস আরও বলেন, ''আনুমানিক বাজেটের থেকে অনেক বেশি অর্থ খরচ করতে হবে। আর এই ইভেন্ট আয়াজনের জন্য হাসপাতাল এবং স্কুল থেকে অর্থ নেব না। তাই ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে দাঁড়ানো ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না।'' উল্লেখ্য, ২০২৬ কমনওয়েলথ গেমস শুরু হওয়ার কথা সে বছর মার্চের ১৭ থেকে। চলবে ২৯ মার্চ পর্যন্ত। 

কমনওয়েলথ গেমস ফেডারেশন একটি বিবৃতি জারি করে বলেছে যে সিদ্ধান্তটি সংগঠন এবং ক্রীড়াবিদদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে ২০২৬ সালের টুর্নামেন্ট আয়োজনের অন্যান্য বিকল্প পথগুলোও খুঁজে দেখা হচ্ছে। আমরা আজই জানতে পেরেছি যে ভিক্টোরিয়া সরকার কমনওয়েলথ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে। আমরা হতাশ যে আমাদের মাত্র আট ঘণ্টার নোটিশ দেওয়া হয়েছিল এবং সরকার এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে যৌথভাবে সমাধান খুঁজে বের করার জন্য পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কোনও বিবেচনা করা হয়নি।''

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget