এক্সপ্লোর

Michael Vaughan on Babar Azam: বাবর না বিরাট, সেরা কে? ফের জল্পনা উস্কে দিলেন ভন

ক্রিকেটবিশ্বের অন্যতম চর্চিত বিষয়। বিশ্বের সেরা ব্যাটার কে? বিরাট কোহলি (Virat Kohli), নাকি বাবর আজম (Babar Azam)? নাকি স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটদের মধ্যে কেউ?

করাচি: ক্রিকেটবিশ্বের অন্যতম চর্চিত বিষয়। বিশ্বের সেরা ব্যাটার কে? বিরাট কোহলি (Virat Kohli), নাকি বাবর আজম (Babar Azam)? নাকি স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুটদের মধ্যে কেউ?

বেশিরভাগই কোহলিকে বিশ্বের সেরা হিসাবে মেনে নেন। তবে বাবর আজমের সমর্থকও নেহাত কম নন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাঁচানো ইনিংস খেলার পর নতুন করে সেই আলোচনা জমিয়ে দিলেন বাবর। মাইকেন ভনের (Michael Vaughan) মতো প্রাক্তন ক্রিকেটার সাফ জানিয়ে দিলেন, বাবরই এখন বিশ্বের সেরা।

করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁতে দাঁত কামড়ে মাটি আঁকড়ে লড়াই করে গেলেন বাবর আজম। ৪২৫ বলে ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেললেন। যার জেরে হারের হাত থেকে বাঁচল পাকিস্তান। চতুর্থ ইনিংসে ১৯০-এর ঘরে রান রান করে নয়া নজিরও গড়লেন তিনি। স্পর্শ করলেন কুমার সঙ্গকারাকে।

২০০৭ সালে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সঙ্গকারা ১৯২ রান করেছিলেন। আর সেই ঘটনার ১৫ বছর পর ফের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৬ করলেন বাবর। মাত্র চার রানের জন্য অধরা থাকল ডাবল সেঞ্চুরি। তবে চতুর্থ ইনিংসে সঙ্গাকে টপকে গেলেন বাবর।

যে ইনিংস দেখে মাইকেল ভন ট্যুইট করেছেন, 'প্রশ্নাতীতভাবে বাবর আজম এখন বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার। সব ফর্ম্যাটেই অসাধারণ।'

কোহলি না বাবর, কে সেরা, প্রাক্তন ইংরেজ অধিনায়ক ফের সেই জল্পনা উস্কে দিলেন।

অস্ট্রেলিয়ার ৯ উইকেটে ৫৫৬ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র ১৪৮ রানে। ৪০৮ রানের বিশাল লিড নিয়েও পাকিস্তানকে ফলো অন করতে বাধ্য করেনি অস্ট্রেলিয়া। পরিবর্তে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছিল। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে অযথা সময় নষ্ট করতে রাজি হননি প্যাট কামিন্সরা। ২ উইকেটে ৯৭ রানের মাথায় অজিরা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৫০৬ রানের।

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলের ২ রানের মাথায় আউট হন ইমাম উল হক। তিনি মাত্র ১ রান করেছিলেন। আজহার আলি দলের ২১ রানের মাথায় আউট হন। তিনি করেন ৬। এর পর বাবর বাবর ও আবদুল্লাহ শফিক ইনিংসের হাল ধরেন। শফিক ৯৬ করে আউট হওয়ার পরেই ফাওয়াত আলমও মাত্র ৯ রান করে আউট হয়ে যান। তার পর মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন বাবর। শেষ পর্যন্ত ১৯৬ রান করে আউট হন বাবর। রিজওয়ান করেন অপরাজিত ১০৪ রান। ৭ উইকেট হারিয়ে ৪৪৩ করে পাকিস্তান। ম্যাচ ড্র হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget