এক্সপ্লোর

Babar-Kohli: টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ৮০০০ রান, কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

T20 Records: টি-টোয়েন্টি ক্রিকেটে একটি রেকর্ডের দিক থেকে বিরাটকে পিছনে ফেলে দিলেন বাবর। কী সেই রেকর্ড?

করাচি: বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার কে, বিরাট কোহলি (Virat Kohli) না বাবর আজম (Babar Azam), তা নিয়ে প্রবল চর্চা হয়। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা অবশ্য বিরাটকেই এগিয়ে রাখেন। বলেন, বিরাটের উচ্চতায় পৌঁছতে হলে আরও অনেক ক্রিকেট খেলতে হবে বাবরকে।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি রেকর্ডের দিক থেকে বিরাটকে পিছনে ফেলে দিলেন বাবর। কী সেই রেকর্ড? টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানের মাইলফলক। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছেন বাবর। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করে ফেলেছেন। ২১৮ ইনিংসে। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। প্রথম স্থানে ক্রিস গেল। যিনি ২১৩ ইনিংসে ৮০০০ রান পূর্ণ করেছিলেন। তাঁর চেয়ে মাত্র ৫ ইনিংস বেশি খেলেছেন বাবর। তবে বিরাটকে পিছনে ফেলেছেন। ২৪৩ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছিলেন বিরাট। তালিকায় চার নম্বরে অ্যারন ফিঞ্চ। ২৫৪ ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করেছেন অজি অধিনায়ক।

বিধ্বংসী অস্ট্রেলীয় ওপেনার রয়েছেন তালিকার পাঁচ নম্বরে। ২৫৬ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক ২৬৭ ইনিংসে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন। তালিকায় ছয় নম্বরে তিনি। সাত নম্বরে রয়েছেন এ বি ডিভিলিয়ার্স। শটের বৈচিত্রের জন্য যাঁকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলে ডাকা হতো। ২৭৩ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন এ বি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Babar Azam (@babarazam)

২৭৩ ইনিংসেই ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন মার্টিন গাপ্টিল। এ ব্যাপারে নিউজিল্যান্ডের তারকা রয়েছেন এ বি-র সঙ্গে একাসনে। ভারতের শিখর ধবন ২৭৭ ইনিংসে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন। তালিকায় দশ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। ২৮৪ ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান সম্পূর্ণ করেছেন রায়না।

আরও পড়ুন: কাতারেই শেষ নয়, নিজের অবসরের বিষয়ে কী জানালেন রোনাল্ডো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs Norway: নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
FIFA World Cup 2026: ৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি
৩৯ পেরিয়েও মেসির ফিটনেসের রহস্য কী? আর্জেন্তাইন সুপারস্টারের প্রংসায় পঞ্চমুখ স্কালোনি

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget