এক্সপ্লোর

Babar Azam: ফের এক নজির গড়লেন বাবর আজম, ভাগ বসালেন কোহলির কৃতিত্বে

PAK vs ENG T20I: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

লাহোর: পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ইতিহাস গড়ার পালা অব্যাহত। চলতি ইংল্যান্ড সিরিজে (PAK vs ENG T20I) নিজের ফর্ম ফিরেছেন বাবর। সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ফের একবার ব্যাট হাতে অনবদ্য এক ৮৭ রানের ইনিংস খেললেন পাকিস্তানের তারকা ব্যাটার। এর সঙ্গে সঙ্গেই তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) এক অনন্য কৃতিত্বেও ভাগ বসালেন। 

প্রথম পাকিস্তানি ব্যাটার হিসাবে বাবর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রানের গণ্ডি পার করলেন। পঞ্চম ব্যাটার হিসাবে তিন হাজার রান পূর্ণ করলেন তিনি। এই পাঁচজনের মধ্যে বিরাট কোহলিই এতদিন দ্রুততম ব্যাটার হিসাবে তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করেছিলেন। বিরাট ৮১টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। বাবরও সমসংখ্যক ইনিংসেই তিন হাজার রানের গণ্ডি পার করে বিরাটের কৃতিত্বে ভাগ বসালেন। বিরাট ও বাবর ছাড়াও রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল ও পল স্টার্লিং আন্তর্জাতিক মঞ্চে বিশ ওভারের ফর্ম্যাটে তিন হাজার রান করেছেন।

 

তবে বাবর ও বিরাটই কেবলমাত্র ১০০-র কম ইনিংস খেলে তিন হাজার রান করেছেন। পাকিস্তানের হয়ে বাবরের পরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক মহম্মদ হাফিজ। তিনি পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ২৫১৪ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে মহম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। তাই বাবরের কাঁধে বাড়তি দায়িত্ব এমিতেই ছিল। মাত্র ১৫ রানে পাকিস্তান দুই উইকেট হারানোয় দায়িত্বটা আরও বেড়ে যায়। শুরুতে একটু সামলে খেলে ইনিংস পুনরায় গঠন করার কাজ শুরু করেন বাবর।

তাঁকে সঙ্গ দেন হায়দার আলি ও ইফতিকার আহমেদ। তৃতীয় ও চতুর্থ উইকেটে পাকিস্তান ৪৭ ও ৪৮ রান জোড়ে। হায়দার ১৮ রানের বেশি করতে না পারলেও, ইফতিকার ৩১ রান করেন। ইনিংসের শেষের দিকে বাবর আক্রমণের পথ বেছে নিয়ে পাকিস্তান কার্যত একাই ১৫০ রানের গণ্ডি পার করান। তাঁর ৮৭ রানের ইনিংসে ভর করেই পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। এছাড়া আর কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে দুই বাঁ-হাতি বোলার স্যাম কারান ও ডেভিড উইলি দুইটি করে উইকেট নেন।

আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামার আগেই রোহিতদের হুঁশিয়ারি পাক তারকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South African Footballer Died: চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তারকা ফুটবলার
চলতি বিশ্বকাপেই দাপট দেখিয়েছিলেন মাঠে, মাত্র ২৫-এই প্রাণ হারালেন এই তরুণ ফুটবলার
IND vs ENG T20 Live: বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিলেন শ্রেয়স, ভারতীয় একাদশে দুটো বড় পরিবর্তন
Norway vs England: কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
কোয়ার্টার ফাইনালে মাঠের লড়াইয়ের আগেই শুরু মগজাস্ত্রের লড়াই, ইংল্যান্ডকে ফেভারিট তকমা নরওয়ে কোচের
Robin Singh: কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?
কেপ ভার্দের থেকে শেখা উচিত ভারতের, AIFF-কে কী বার্তা দিলেন রবিন সিংহ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget