এক্সপ্লোর

স্ট্যাম্পে বল লাগলেও পড়ছে না এলইডি বেল! অসন্তুষ্ট কোহলি, ফিঞ্চরা

স্ট্যাম্পে বল লাগলেই জ্বলে ওঠে বেল। এতে টেলিভিশন আম্পায়ারদের কাজটা সহজ হয়েছে। কিন্তু অনেক সময়ই এই ব্যবস্থা কার্যত বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এই জ্বলে ওঠা এলইডি বেল নিয়ে খুশি নন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।

লন্ডন: স্ট্যাম্পে বল লাগলেই জ্বলে ওঠে বেল। এতে টেলিভিশন আম্পায়ারদের কাজটা সহজ হয়েছে। কিন্তু অনেক সময়ই এই ব্যবস্থা কার্যত বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এই জ্বলে ওঠা এলইডি বেল নিয়ে খুশি নন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০ বার এমন ঘটনা ঘটেছে যে, বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়েনি। এর কারণ, বেলের ওজন। আঘাত লাগলে যাতে জ্বলে ওঠে সেজন্য বেলের ভেতর বেশি পরিমাণে তার থাকে। অস্ট্রেলিয়াকে প্রায় পাঁচবার এর খেসারত দিতে হয়েছে। এরফলে স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ ফিঞ্চ। তিনি এই ঘটনাকে অন্য্যয্য বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে কোহলি কিছুটা রেখেঢেকে জবাব দিয়েছেন। তিনি বলেছেন,অবশ্যই, আন্তর্জাতিক পর্যায়ে এমনটা কখনই কাম্য নয়। কোহলি বলেছেন, প্রযুক্তিটা খুবই ভালো। আলো জ্বলে উঠলে তা দেখে নিখুঁতভাবে কাজটা করা যায়। কিন্তু বল লাগার পরও বেল না পড়াটা যে একটা সমস্যা, তা মেনে নিয়েছেন কোহলি। কোহলিকে সবচেয়ে বেশি যা অবাক করেছে, তা হল যে, জোরে বোলাররাও কোনও কোনও ক্ষেত্রে বেল ফেলতে পারছে না। জসপ্রিত বুমরা ডেভিড ওয়ার্নারকে বোল্ড করার পর এমনটাই ঘটেছে। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, এমএস (ধোনি) স্ট্যাম্পের গর্ত পরীক্ষা করে দেখেছেন, স্ট্যাম্প খুব শক্ত ছিল না। তাই বুঝতে পারছি না, কোথায় ত্রুটিটা রয়েছে। এর ফলে ভালো বলেও বোলারদের উইকেট থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, এটাই কোহলিকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে।  তিনি বলেছেন, কোনও দলই চাইবে না, এমনটা ঘটুক। বল স্ট্যাম্পে লাগল, লআলো জ্বলল না বা আলো জ্বলল, কিন্তু বেল পড়ল না। অতীতে আমি এরকমটা আমি খুব বেশি দেখিনি। অজি অধিনায়ক ফিঞ্চ বলেছেন, এটা একেবারেই অন্যায্য। কেউ বিশ্বকাপের সেফিাইনাল বা ফাইনালে এমনটা অবশ্যই দেখতে চাইবেন না। এর সমাধান হিসেবে ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার মনে করেন, বেলের ওজন হাল্কা হওয়া উচিত, যাতে স্ট্যাম্পে বল লাগলে বেল পড়ে যায়।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget