এক্সপ্লোর

নায়ক মুশফিকুর, দিল্লি টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

স্মগ-আতঙ্ক কাটিয়ে সময়ে শুরু হয় ম্যাচ, ধবনের লড়াই সত্ত্বেও হার এড়াতে পারল না ভারত। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০

নয়াদিল্লি: ভারতের মাটিতে নতুন নজির গড়ল বাংলাদেশ। প্রথমবার ভারতের বিরুদ্ধে কোনও টি-টোয়েন্টি ম্যাচ জিতল টাইগাররা। রবিবার দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ তারা জিতল ৭ উইকেটে। বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম। ভারতের ১৪৬ রান তাড়া করতে নেমে অভিজ্ঞ মুশফিকুর চাপের মুখে ৪৩ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। স্মগ ও দিল্লির দূষণের জন্য ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়েই দেখা দিয়েছিল সংশয়। তবে ক্রিকেটভক্তদের স্বস্তি দিয়ে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ফিরোজ শাহ কোটলায় ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৬ উইকেটে ১৪৮ রান। বাংলাদেশ বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করে ভারতীয় ক্রিকেটারেরা দুর্দান্ত কিছু করতে পারেননি। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেই দুরন্ত ছন্দে ছিলেন রোহিত। রবিবার তিনি শুরুটা করেছিলেন দুরন্তভাবে। প্রথম ওভারেই বাংলাদেশের পেসার সইফুল ইসলামকে দুটো বাউন্ডারি মারেন। যদিও ওই ওভারেরই শেষ বলে এলবিডব্লিউ হয়ে যান বিরাট কোহলির অনুপস্থিতিতে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত। রিভিউ করালেও তাঁর আউটের সিদ্ধান্ত বদলায়নি। প্রথম ওভারে অধিনায়ককে হারালেও সামলে ওঠার চেষ্টা করেছিল ভারত। ব্যাট হাতে লড়াই করলেন শিখর ধবন। ৪২ বলে ৪১ রান করেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। দিল্লির আর এক ক্রিকেটার ঋষভ পন্থ ২৬ বলে ২৭ রান করেন। শ্রেয়স আইয়ার ১৩ বলে ২২ রান করেন। শেষ দিকে চালিয়ে খেলে ক্রুণাল পাণ্ড্য ৮ বলে ১৫ রান ও ওয়াশিংটন সুন্দর ৫ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন। অভিষেক ম্যাচ খেলতে নেমে শিবম দুবে মাত্র এক রান করে ফেরেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট সইফুল ইসলাম ও আমিনুল ইসলামের। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপরই খেলা ধরে নেন অভিষেক ম্যাচে খেলতে নামা মহম্মদ নঈম (২৮ বলে ২৬ রান) ও সৌম্য সরকার (৩৫ বলে ৩৯ রান)। চার নম্বরে নেমে মুশফিকুর ভারতের স্বপ্নভঙ্গ ঘটালেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। অধিনায়ক মাহমুদুল্লাহ ৭ বলে ১৫ রান করে অপারিজত ছিলেন। ম্যাচের পর রোহিত বলেন, 'বাংলাদেশের কৃতিত্ব ছোট করব না। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি আমরা। তবে মাঠে আমরা ভুল করেছি। রানটা জেতার মতো ছিল।' মুশফিকুর বলেছেন, 'আমার ও সৌম্যর পরিকল্পনা ছিল ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার। তাতেই সফল হয়েছি। সৌম্যও দারুণ ব্যাট করেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
Indian Cricket: ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
ভারতীয় দল ও নির্বাচকদের সঙ্গে সমণ্বয়ের অভাব? বিতর্কে মুখ খুললেন ভি ভি এস লক্ষ্মণ, বললেন...
India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget