এক্সপ্লোর

নিজের স্বার্থেই চার নম্বরে উঠে এসেছি, বলছেন ধোনি

মোহালি: দল নয়, নিজের স্বার্থেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে এসেছেন ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। মোহালিতে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ধোনি বলেছেন, ‘রান করে ভাল লাগছে। দীর্ঘদিন ধরে আমি এই রকম একটা ইনিংস খেলতে চাইছিলাম। আজ আমি নিজের দক্ষতা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। পাঁচ বা ছয় নম্বরে নেমে এটা সম্ভব হয় না। লোয়ার অর্ডারে নামার ফলে আমার ব্যাটিং ক্ষতিগ্রস্ত হচ্ছিল।’ মোহালিতে ৮০ রান করে দলের জয় নিশ্চিত করেন ধোনি। বিরাট কোহলির সঙ্গে তাঁর ১৫১ রানের পার্টনারশিপই ম্যাচের ফল ঠিক করে দেয়। একদিনের ম্যাচে ১০ ইনিংস পরে অর্ধশতরান করেছেন ধোনি। ব্যাটিং অর্ডারে নিজেকে উপরে নিয়ে আসার ফলেই এই সাফল্য বলে মনে করছেন ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমার ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্ট আলোচনা করেছে। পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নেমে আমি ঠিকমতো স্ট্রাইক রোটেট করতে পারছিলাম না। নীচের দিকে ব্যাট করতে নামলে ম্যাচের ফলের কথা ভেবেই খেলতে হয়। তখন বড় স্ট্রোকের কথা মাথায় থাকে। এর ফলে আমার ব্যাটিং অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই উপরের দিকে উঠে এসেছি।’ নিজের কথা ভেবেই ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে আসার কথা স্বীকার করার পরেও ধোনি বলেছেন, ‘আমি চার নম্বরে ব্যাট করলে তরুণরা লোয়ার অর্ডারে ব্যাট করার সুযোগ পাবে। উপরের দিকে ব্যাট করলে আমি ইনিংসের গতি ঠিক করে দিতে পারব। আমাকে শুরু থেকেই বড় শট নেওয়ার কথা ভাবতে হবে না। আমি আর টেস্ট খেলি না। পরিস্থিতি অনুযায়ী খেলতে হয় আমাকে। দলে আরও অনেকেই চার নম্বরে ব্যাট করতে পারে। কিন্তু এটা আমার পক্ষে আদর্শ জায়গা। দলের থেকেও আমার নিজের চার নম্বরে নামা বেশি দরকার।’ বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবনের প্রশংসা করেছেন ধোনি। তাঁর মতে, কোহলি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি ঝুঁকি না নিয়েও ভাল স্ট্রাইক রেট বজায় রাখতে পারেন। তাঁর সঙ্গে ব্যাটিং করা সবসময় ভাল।

সেরা শিরোনাম

NZ vs IND: নিউজ়িল্যান্ড শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন আরেক ফাস্ট বোলার
নিউজ়িল্যান্ড শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন আরেক ফাস্ট বোলার
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
India vs Pakistan: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
IND vs NZ Test: সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?

ভিডিও

Suvendu Adhikari |
TMC - Kalna News | পূর্ব বর্ধমানের কালনায় এলাকায় ফিরতেই তীব্র জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্য
Sadhak Bamakhyapa |হল থেকে তুলে দিতে চাপের অভিযোগ,মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে টিম সাধক বামাক্ষ্যাপা
Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত
BJP MLA Hospitalized: আচমকাই কোমর-পিঠে যন্ত্রণা, অসুস্থ হয়ে হাসপাতালে আরামবাগের বিজেপি বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget