এক্সপ্লোর

Harry Kane: রেকর্ড অঙ্কের চুক্তিতে বায়ার্ন মিউনিখে হ্যারি কেন, খেলবেন ২০২৭ পর্যন্ত

Harry Kane Update: দলবদলের মরসুম চলছে। সব ক্লাবই তারকা ফুটবলারদের নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে প্রতিনিয়ত। কেনকে যে আগামী মরসুমে নতুন ক্লাবে দেখতে পাওয়া যাবে তা একপ্রকার নিশ্চিতই ছিল।

বায়ার্ন: অবশেষে জল্পনাই সত্যি হল। টটেনহ্যাম হটস্পারকে (Tottenham Hotspur) বিদায় জানালেন হ্যারি কেন (Harry Kane)। ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়কের বর্তমান আস্তানা বায়ার্ন মিউনিখ ক্লাব (Bayern Munich Club)। জার্মান ক্লাবের হয়েই নতুন মরসুম থেকে খেলতে নামবেন তারকা এই ব্রিটিশ ফুটবলার। প্রায় ১১ কোটি ইউরোতে টটেনহ্যামের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আগামী চার বছরের জন্য বায়ার্নে যোগ দিলেন কেন। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ব্রিটিশ ফুটবলার। ক্লাবের তরফেও জানানো হয়েছে। পুরনো ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে হ্যারি লেখেন, ''প্রায় ২০ বছর যে ক্লাবের সঙ্গে ছিলাম, সেটা ছেড়ে আসা সহজ নয়। ১১ বছরের বাচ্চা ছেলে থেকে ওই ক্লাবই আমাকে ৩০ বছরে যুবক করেছে।" উল্লেখ্য, ২০০৪ সালে প্রথমবার টটেনহ্যামে যোগ দিয়েছিলেন এই তারকা স্ট্রাইকার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harry Kane (@harrykane)

দলবদলের মরসুম চলছে। সব ক্লাবই তারকা ফুটবলারদের নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে প্রতিনিয়ত। হ্যারি কেনকে যে আগামী মরসুমে নতুন ক্লাবে দেখতে পাওয়া যাবে তা একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু বায়ার্নের সঙ্গে কেনকে নেওয়ার জন্য দৌড়ে ছিল রিয়াল, ম্যান ইউস, পিএসজিও। বায়ার্নে মেডিক্যাল টেস্টও সেরে ফেলেছিলেন কেন। তবে টটেনহ্যাম চেষ্টা করছিল কোনওভাবে যদি তাঁদের ঘরের ছেলেকে ধরে রাখা যায়। শেষ পর্যন্ত জার্মানির ক্লাবেই যোগ দিলেন হ্যারি কেন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই বিষয়ে নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন যে ২০২৭ সাল পর্যন্ত বায়ার্নেই থাকবেন কেন। 

নতুন ক্লাবে যোগ দিয়েই কেন জানান, ''আমি বায়ার্নের অংশ হতে পেরে খুবই আনন্দিত। বায়ার্ন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। আমি সব সময় বলেছি, আমি লড়াই করতে চাই এবং শীর্ষ স্তরের ফুটবলে নিজেকে প্রমাণ করতে চাই। ক্লাবটি তাদের জেতার মানসিকতার জন্য পরিচিত। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে।''

এদিকে দলবদলের মরসুমে পিএসজি দলে নিল ওউসমানে দেম্বলেকে। পাঁচ বছরের চুক্তিতে বার্সেলােনা থেকে পিএসজিতে যোগ দিলেন এই ফরাসি তারকা। ফরাসি ক্লাবে ২৩ নম্বর জার্সি পরে মাঠে নামবেন দেম্বেলে। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget