এক্সপ্লোর

‘ওর নিশ্চয় অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে’, ধোনির ভবিষ্যত সংক্রান্ত প্রশ্নের উত্তরে সৌরভ

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত নিয়ে জোর জল্পনা চলছে বিগত কিছুদিন ধরেই। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ধোনি।

নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত নিয়ে জোর জল্পনা চলছে বিগত কিছুদিন ধরেই। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ধোনি। তারপর থেকে আর তাঁকে নীল জার্সিতে দেখা যায়নি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ধোনি তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অধিনায়ক বিরাট কোহলি ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। সৌরভ একটি অনুষ্ঠানে বলেছেন, ধোনি অধিনায়কের সঙ্গে কথা বলেছে এবং আমার বিশ্বাস ওর নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। একইসঙ্গে বিসিসিআই সভাপতি বলেছেন, এ বিষয়ে কথা বলার মঞ্চ এটা নয়। একদিনের ক্রিকেট ও টি ২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেছেন, ধোনির মতো খেলোয়াড় খুবই কম পাওয়া যায়। কী করতে চায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র ধোনিই।আমি ওর সঙ্গে কথা বলিনি। ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের চ্যাম্পিয়ন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলেছেন, এমএস ধোনির মতো ক্রিকেটার চটজলদি পাওয়া পাওয়া সম্ভব নয়। তবে খেলা চালিয়ে যেতে চায় কিনা, তা ঠিক করতে পারে একমাত্র ধোনি। এটা সম্পূর্ণভাবে ওর সিদ্ধান্ত। ধোনি তাঁর ভবিষ্যত সম্পর্কে কোনও মন্তব্য করেননি। মুম্বইয়ে এক অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন সম্পর্কে প্রশ্নের উত্তরে ২০২০-র জানুয়ারি পর্যন্ত এ নিয়ে কোনও প্রশ্ন না করতে বলেছিলেন ধোনি। সম্প্রতি আইসিসি টুর্নামেন্টে ভারতের সাফল্য না পাওয়া সম্পর্কে প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলিকে বিষয়টি নিয়ে কথা বলতে বলবেন। ভারত শেষবার ২০১৩-তে ধোনির নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ছিল। সৌরভ বলেছেন, এ ব্যাপারে কথা বলতে হবে। আমি বিরাট ও শাস্ত্রীর সঙ্গে কথা বলব। অস্ট্রেলিয়ায় আগামী টি ২০ বিশ্বকাপে ভারতের সম্ভাবনা সম্পর্কে সৌরভ বলেছেন, ভারত ট্রফি জিততে পারে। আমার কিছু পরামর্শ রয়েছে। তা সর্বসমক্ষে তা নিয়ে কথা বলব না। প্রথমে ব্যাট করে ভারতের বেশ কয়েকবার সমস্যা হয়েছে। এই বিষয়টি শুধরে নিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget