এক্সপ্লোর

BCCI AGM: ৬৫ বছর বয়স পর্যন্ত ক্রিকেট ম্যাচ পরিচালনায় ছাড় বোর্ডের

BCCI AGM: ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের জন্য সুখবর। কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ঠিক হল, ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হবে। আগে যা ছিল ৬০ বছর।

কলকাতা: দেশে ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের জন্য সুখবর। কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল। ঠিক হল, ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করা হবে। আগে যা ছিল ৬০ বছর।

বোর্ডের এজিএমের জন্য কলকাতায় রয়েছেন দেশের সমস্ত শীর্ষ স্তরের ক্রিকেট কর্তা। শুক্রবার ইডেনে একটি প্রদর্শনী ম্যাচও খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), জয় শাহরা (Jay Shah)। সেই ম্যাচের পর সিএবি-র প্রবীণ স্কোরার গৌতম রায় বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করে অনুরোধ করেন যে, দেশে ক্রিকেট ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের অবসরের বয়স বাড়ানো হোক। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও এ ব্যাপারে তাঁকে আশ্বাস দেন। ব্যাপারটি নিয়ে বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসও। 

তারপরই শনিবার এজিএমে সিদ্ধান্ত হয় যে, ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্তদের অবসরের সময়সীমা ৫ বছর বাড়ানো হবে। পাশাপাশি এজিএমে সিদ্ধান্ত হয়েছে যে, আইপিএল গভর্নিং কাউন্সিলে যুক্ত হবেন ব্রিজেশ পটেল ও এম কে জে মজুমদার। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ICA)-র তরফে গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত হলেন প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা।

ওমিক্রনের (Omicron) ধাক্কায় পিছিয়ে গেল ভারতের দক্ষিণ আফ্রিকা (India vs SA) সফর। ছোট করা হল সফরের পরিধিও। আগে ঠিক ছিল, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। কিন্তু এরই মাঝে হানা দিয়েছে ওমিক্রন। করোনার যে নতুন ভ্যারিয়ান্টের খোঁজ পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। উদ্বেগ বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা ভারতের কয়েকজনের শরীরের ওমিক্রনের সংক্রমণ হওয়ায়। সব মিলিয়ে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর ঘিরেই বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল।

পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, কোনও কোনও মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয় যে, ওমিক্রনের জেরে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর না বাতিল হয়ে যায়। শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যে বিষয় নিয়ে আলোচনা চলল। বিকেলের দিকে জানা গেল যে, দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করছে না বোর্ড। তবে পাল্টাচ্ছে সময়সূচি। কিছুটা কাটছাঁটও করা হচ্ছে সফর।

আরও পড়ুন: ওরা বাইরে বল করছিল, আমি টানা স্টাম্পে রেখে গিয়েছি, সাফল্যের রহস্য ফাঁস করলেন সিরাজ

প্রথমে ঠিক ছিল, ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট খেলবেন কোহলিরা। তবে সেই ম্যাচ পিছোচ্ছে। এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বক্সিং ডে টেস্ট খেলেই সফর শুরু করবেন কোহলিরা। তিনটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ হলেও আপাতত স্থগিত রাখা হচ্ছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বোর্ড সূত্রে খবর, পরে ওই সিরিজ খেলার ব্যাপারে সম্মত হয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তারা।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

India vs Sri Lanka 2nd Test Live : আজ ৪০০ পেরোতে পারবেন ভারতীয় ব্যাটাররা ? নাকি ম্যাচে কামব্যাক করবে শ্রীলঙ্কা ?
আজ ৪০০ পেরোতে পারবেন ভারতীয় ব্যাটাররা ? নাকি ম্যাচে কামব্যাক করবে শ্রীলঙ্কা ?
Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget