এক্সপ্লোর

ডিআরএস নিয়ে সুর নরম বিসিসিআই-এর

কলকাতা: বিতর্কিত ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) বিরোধিতা করলেও, এ বিষয়ে আজ কিছুটা নমনীয় মনোভাব দেখালেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। কলকাতায় তিনি বলেছেন, কেপটাউনে ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত হতে চলা আইসিসি-র বৈঠকে এই বিষয়টি উত্থাপন করবেন তিনি। যদি প্রযুক্তিগত উন্নতি হয় এবং ডিআরএস-এর মাধ্যমে নিখুঁত সিদ্ধান্ত জানা যায়, তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে তাঁদের আপত্তি নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ ধরে ঘরের মাঠে ১৩টি টেস্ট খেলবে ভারত। ফলে ডিআরএস এখন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিস্থিতিতে ইডেনে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা দেখতে আসা অনুরাগ বলেছেন, ‘একুশ শতকের এই ডিজিট্যাল যুগে প্রযুক্তির ব্যবহারে আমাদের কোনও বাধা নেই। তবে আমরা চাই ডিআরএস নিখুঁত হোক। ভারতের কোচ অনিল কুম্বলে আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান। তিনি বিষয়টি দেখছেন। টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন কুম্বলে।’ ডিআরএস নিয়ে সুর নরম করলেও, এ বিষয়ে মূল আপত্তির জায়গায় অবশ্য এখনও অনড় বিসিসিআই। অনুরাগ বলেছেন, ‘ডিআরএস নিয়ে আমাদের আপত্তি নেইষ কিন্তু এই প্রযুক্তি কি ১০০ শতাংশ নিখুঁত? যদি মাঠের আম্পায়াররা ৯৫ থেকে ৯৭ শতাংশ সিদ্ধান্ত নিতে পারেন এবং ডিআরএস ব্যবহার করেও এর চেয়ে বেশি উন্নতি হয় না, তাহলে লাভ কী! ডিআরএস-এ খামতি আছে। আমরা আইসিসি-র ক্রিকেট কমিটিকে ডিআরএস নিয়ে আলোচনা করতে বলেছি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি এ ব্যাপারে রিপোর্ট দেবে।’ বিসিসিআই ছাড়া আইসিসি-র অন্য কোনও সদস্য দেশ ডিআরএস নিয়ে আপত্তির কথা জানায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড এতদিন এ বিষয়ে অনড় ছিল। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে কোহলি বলেছিলেন, ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট খেলতে হওয়ায় ভারতেরও ডিআরএস ব্যবহার করা উচিত। এরপরেই অনুরাগ নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget