এক্সপ্লোর

বর্ষার পর আইপিএল আয়োজন নিয়ে ‘আশাবাদী’ বোর্ড, বললেন সিইও রাহুল জোহরি

২০২০-র টি ২০ বিশ্বকাপ স্থগিত হলে সেই অবকাশে অক্টোবর-নভেম্বর মাসে ত্রয়োদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অংশুমান গায়কোয়াড়। এবার ওই সময়ের মধ্যে প্রথমসারির এই টি ২০ টুর্নামেন্ট আয়োজনের বিবেচনা সংক্রান্ত বিষয়ে আশা প্রকাশ করলেন বোর্ডের সিইও রাহুল জোহরিও।

নয়াদিল্লি: ২০২০-র টি ২০ বিশ্বকাপ স্থগিত হলে সেই অবকাশে অক্টোবর-নভেম্বর মাসে  ত্রয়োদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অংশুমান গায়কোয়াড়। এবার ওই সময়ের মধ্যে প্রথমসারির এই টি ২০ টুর্নামেন্ট আয়োজনের বিবেচনা সংক্রান্ত বিষয়ে আশা প্রকাশ করলেন বোর্ডের সিইও রাহুল জোহরিও। আগামী ২৮ মে আইসিসি-র বোর্ড বৈঠকে টি ২০ বিশ্বকাপের আয়োজন সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে কোনও সিদ্ধান্ত এ বছরের আইপিএল আয়োজনের পথ প্রশ্বস্ত হতে পারে। জোহরি বলেছেন, অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। গত বছর সাধারণ নির্বাচনে যত লোক ভোট দিয়েছিলেন, তার চেয়ে বেশি লোক আইপিএল দেখেছিলেন। স্পনসরদের কাছে ক্রিকেট  হল নেতা এবং ক্রিকেটই পথ দেখাবে। জোহরি বলেছেন, আইপিএলের সেরা আকর্ষণ হল যে বিশ্বের সেরা প্লেয়াররা টুর্নামেন্টে যোগ দেন এবং খেলেন। প্রত্যেকেই সেই ধারা বজায় রাখতে দায়বদ্ধ। কিন্তু এ ব্যাপোরে ধাপে ধাপে এগোতে হবে। আগামীকালই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। একইসঙ্গে জোহরি বলেছেন, টুর্নামেন্টে কোনও খেলোয়াড়ের যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তকে মর্যাদা দেওয়া হবে। গত ১৭ মে-র নির্দেশিকায় দর্শকশূন্যভাবে স্টেডিয়াম খোলার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে লকডাউনের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে কিনা, এর জবাবে জোহলি বলেছেন, তাঁরা সরকারি নির্দেশিকাই পালন করে চলবেন। বোর্ডের  অ্যাডভাইসরিতে বলা বয়েছে, নতুন ঘোষণা না হওয়া পর্যন্ত আইপিএল স্থগিত রাখা হয়েছে। লকডাউনের বর্তমান পর্বের পর বর্ষা চলে আসছে। ক্রিকেট সংক্রান্ত কার্যকলাপ বর্ষার পর শুরু করা যেতে পারে। ততদিন পরিস্থিতির উন্নতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তবে অক্টোবর-নভেম্বরে আইপিএলের আয়োজন সহজ হবে না বলেও স্বীকার করেছেন জোহরি। তিনি বলেছেন, যখন উড়ান শুরু হবে, তখন প্রত্যেককে খেলার আগে নিজেদের কোয়ারিন্টিন করতে হবে। এখন দেখতে হবে, তা ক্রীড়াসূচিতে কেমন প্রভাব ফেলে। এটা খুবই কঠিন। দর্শকশূন্য মাঠে আইপিএল আয়োজনের সম্ভাবনা সম্পর্কে জোহরি বলেছেন, শুধু আইপিএল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন হবে। পরিস্থিতি আগের মতো না হওয়া পর্যন্ত এভাবেই সবকিছু চলতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget