এক্সপ্লোর

ধোনির ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে কোনও রকম ধোঁয়াশা নেই। এমনই মন্তব্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে।

নয়াদিল্লি: ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে কোনও রকম ধোঁয়াশা নেই। এমনই মন্তব্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে। সৌরভ বলেছেন, ধোনির ব্যাপারে সম্পূর্ণ স্বচ্ছ্তা রয়েছে। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে, যা প্রকাশ্যে বলা যায়নি। ধোনিকে নিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা রয়েছে। ধোনি নিয়ে আমাদের চিন্তাভাবনা সঠিক সময়েই জানতে পারবেন। সৌরভ বলেছেন, বোর্ড ,এমএস ও নির্বাচকদের মধ্যে পুরোপুরি স্বচ্ছ্বতা রয়েছে। যখন কোনও চ্যাম্পিয়নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়, তখন তা চার দেওয়ালের মধ্যেই নিতে হয়-ধোনি হল ভারতের একজন অসাধারণ অ্যাথলিট। বিষয়টি নিয়ে কোনওরকম ধোঁয়াশা নেই, প্রত্যেকেই নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আর নীল জার্সিতে দেখা যায়নি ধোনিকে। গত বুধবার মুম্বইতে এক অনুষ্ঠানে ধোনি জানুয়ারির আগে তাঁকে কোনও প্রশ্ন না করতে বলেছিলেন। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে দলে ছিলেন না তিনি। কয়েকদিন আগে ধোনিকে ঝাড়খণ্ডের অনূর্দ্ধ ২৩ দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এই ঘটনায় আগামী আইপিএলের আগে তাঁর মাঠে ফেরার ব্যাপারে জল্পনা শুরু হয়। এরইমধ্যে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীও প্রাক্তন অধিনায়কের ভবিষ্যত নিয়ে তাঁক চিন্তাভাবনার কথা জানান। শাস্ত্রী বলেন, ধোনিকে নিয়ে অযথা জল্পনা চলছে। দেশের জন্য ওর অবদানের কথা মাথায় রাখতে হবে। ওকে বিদায় জানানোর এত তাড়া কিসের? শাস্ত্রী বলেন, ধোনি যখন চাইবেন তখন অবসর নেবেন। এই অধিকারটা ধোনি অর্জন করেছেন। তাই এ নিয়ে বিতর্কটা বন্ধ হওয়া দরকার।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!
শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!
Angkrish Raghuvanshi: মুম্বই ম্যাচে পেয়েছিলেন চোট, কেমন আছেন অঙ্গকৃষ রঘুবংশী? জানালেন কেকেআর কোচ
মুম্বই ম্যাচে পেয়েছিলেন চোট, কেমন আছেন অঙ্গকৃষ রঘুবংশী? জানালেন কেকেআর কোচ
Vaibhav Sooryavabshi: 'সবার থেকে একধাপ এগিয়ে ও', বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বজয়ী ইংরেজ ব্যাটার
'সবার থেকে একধাপ এগিয়ে ও', বৈভবের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বজয়ী ইংরেজ ব্যাটার
KKR: পঞ্জাব যদি শেষ ম্য়াচও জেতে, তাহলেও কোন অঙ্কে প্লে অফে জায়গা করে নিতে পারবে কেকেআর?
পঞ্জাব যদি শেষ ম্য়াচও জেতে, তাহলেও কোন অঙ্কে প্লে অফে জায়গা করে নিতে পারবে কেকেআর?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP X Handle Withheld: ‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
Cockroach Janta Party Surpasses BJP: ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
Embed widget