এক্সপ্লোর

আকাশে ভারত-বিদ্বেষী ব্যানার, আইসিসিকে চিঠি ক্ষুব্ধ বিসিসিআই-এর

শনিবার, ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি বিমানের লেজে সঙ্গে একটি ঝুলন্ত ব্যানার উড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল ‘জাস্টিস ফর কাশ্মীর’ শব্দপুঞ্জ।

লিডস: শ্রীলঙ্কা ম্যাচের দিন লিডসের হেডিংলি স্টেডিয়ামের মাথার ওপর আকাশে বিমানের লেজে ভারত-বিদ্বেষী ব্যানারের ওড়ার ঘটনাকে হাল্কাভাবে নিচ্ছে না বিসিসিআই। দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারতীয় বোর্ড আইসিসি-কে নিজেদের উষ্মা ও উদ্বেগের কথা জানিয়েছে। গোটা ঘটনায় বিব্রত আন্তর্জাতিক ক্রকেট কাউন্সিল। শনিবার, ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই একটি বিমানের লেজের সঙ্গে একটি ঝুলন্ত ব্যানার উড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল ‘জাস্টিস ফর কাশ্মীর’ শব্দপুঞ্জ। আধ-ঘণ্টা পর, ফের একই ধরনের বিমানের পেছনে আরেকটি ব্যানার ছিল। তাতে লেখা ছিল ‘ইন্ডিয়া স্টপ জেনোসাইড, ফ্রি কাশ্মীর’। এরপর, ভারতীয় ইনিংসের মাঝামাঝি সময়, তৃতীয়বারের জন্য একটি বিমানকে একইভাবে ব্যানার নিয়ে উড়তে দেখা যায়। তাতে লেখা ছিল, ‘হেল্প এন্ড মব লিঞ্চিং’। এই ঘটনার প্রেক্ষিতে প্রচণ্ড ক্ষুব্ধ ভারতীয় বোর্ড। আইসিসি-কে চিঠি লিখে তারা জানায়, এটা মেনে নেওয়া যায় না। যদি এই ধরনের ঘটনা সেমিফাইনালে ঘটে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব অপরিসীম। ভারতের পাশাপাশি, পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের দিনও মাঠের ওপর দিয়ে বিমানের নীচে একইভাবে ব্যানার ঝুলতে দেখা যায়। সেখানে আবার পাক-বিদ্বেষী মন্তব্য লেখা ছিল। ব্যানারে বালোচিস্তান ইস্যু নিয়ে মন্তব্য করা হয়েছিল। পাশাপাশি, স্টেডিয়ামে দুই দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি হলে, তাঁদেরকে বের করে দেওয়া হয়। এদিকে, এই দুই ঘটনায় যথেষ্ট বিব্রত আইসিসি। ১০ দিনের মধ্যে দু-দুবার একই ধরনের ঘটনা ঘটায় তারা নিজেদের হতাশা চেপে রাখেনি। একটি বিবৃতি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, রাজনৈতিক ও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে আইসিসি-র। তা সত্ত্বেও এধরনের ঘটনা ঘটা দুঃখজনক। তারা আশ্বাস দিয়েছে, সেমিফাইনালের দিনগুলিতে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ও বার্মিংহ্যামের এজবাস্টনকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হবে।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget