এক্সপ্লোর

মহারাষ্ট্রে খরা: অপরিশোধিত জল শোধন করে ব্যবহার করা হোক পিচে, পরামর্শ বিসিসিআই-এর

মুম্বই: তীব্র খরা পরিস্থিতির মধ্যেও মহারাষ্ট্রে আইপিএল ম্যাচের আয়োজন করায় ইতিমধ্যেই বম্বে হাইকোর্টের ভর্ত্‍সনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ রাজ্য থেকে ক্রিকেটের গ্ল্যামার লিগ সরানো হবে কি না, তা নিয়ে রাজ্য সরকার ও ক্রিকেট বোর্ডের তুমুল চাপান-উতোর৷ রাজ্যজুড়ে জলের হাহাকারের মধ্যে পানীয় জলে পিচের পরিচর্যা করতে নারাজ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ অন্যদিকে, রাজ্য সরকারকে ১০০ কোটি লোকসানের হুঁশিয়ারি দিয়েছে বিসিসিআই৷ এরই মধ্যে ভারতীয় বোর্ডের প্রস্তাবিত সমাধানসূত্র, অপরিশোধিত জল শোধন করে তা ব্যবহার করা হোক স্টেডিয়ামের পিচে৷ রাজ্য থেকে আইপিএল সরানোর দাবিতে বম্বে হাইকোর্টে করা জনস্বার্থ মামলার শুনানিতেই এই প্রস্তাব দেন বোর্ডের আইনজীবী রফিক দাদা৷ তিনি জানান, রয়্যাল ওয়েস্টার্ন ইন্ডিয়া টার্ফ ক্লাবের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে৷ মুম্বই ও পুণের স্টেডিয়ামে আইপিএল  ম্যাচগুলির জন্য অপরিশোধিত জল পরিশোধিত করে সরবরাহ করবে তারা৷ সেই জলই ব্যবহার করা যাবে পিচ রক্ষণাবেক্ষণের কাজে৷ প্রতিদিন এইভাবে ৭ থেকে ৮ ট্যাঙ্কার জল সরবরাহ করা হবে৷ অপরিশোধিত জল সমুদ্রে নিয়ে ফেলার থেকে এক্ষেত্রে তা স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হবে৷ এ-ব্যাপারে রাজ্যের হলফনামা পেশের জন্য কিছুটা সময় চেয়েছেন রাজ্যের আইনজীবী অভিনন্দন ভাগ্যানী৷ অন্যদিকে, পুণে থেকে আইপিএল ম্যাচ সরানো সম্ভব কি না, তা বোর্ডের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট৷    

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget